করোনার থাবায় স্তব্ধ দেশের রেল পরিষেবা, বাতিল আরও একাধিক ট্রেন!
ভারতে করোনা আক্রান্ত সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে। এখনও পর্যন্ত দেশে এই ভাইরাসের সংক্রমণে আক্রান্তের সংখ্যা ১৭০ ছাড়িয়েছে। দেশে কার্যত বিভিন্ন জায়গায় চলছে 'কোয়ারেন্টাইন'। অনেকেই নিজেকে ঘরবন্দি করে রেখেছে। এমন পরিস্থিতিতে সেন্ট্রাল রেল ও ওয়েস্টার্ন রেলের একাধিক এক্সপ্রেস ট্রেন বাতিল বলে ঘোষণা করা হল।

আরও ৮৪টি ট্রেন বাতিল
আজ এক বিজ্ঞপ্তি জারি করে রেলের তরফে জানানো হয়, করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে আরও ৮৪টি ট্রেন বাতিল করল রেল। এই নিয়ে এখনও পর্যন্ত মোট ১৫৫টি ট্রেন বাতিল করেছে ভারতীয় রেল। ১৯ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত এই নিয়ম লাগু থাকবে। রাজধানী, সুবিধা হস একাধিক ট্রেন এই বাতিলের খাতায় রয়েছে।

ট্রেনের টিকিট বুকিংয়ের উপর প্রভাব
এদিকে লোকসমাগম কমাতে ওয়েস্টার্ন ও নর্দান রেলওয়েজের প্ল্যাটফর্ম টিকিটের দাম বেড়েছে। এদিকে ট্রেনের বুকিং এও এর বড়সড় প্রভাব পড়েছে। বাতিল রয়েছে ২৫ মার্চের মুম্বই হাওড়া দুরন্ত এক্সপ্রেসও। ২০,২৩,২৭ মার্চের সিএসএমটি-নিজামুদ্দিন রাজধানী এক্সপ্রেস বাতিল। ২১,২৪,২৬,৩১ তারিখের নিজামুদ্দিন সিএসএমটি রাজধানী এক্সপ্রেস বাতিল রয়েছে।

লোক সমাগম কমাতে প্ল্যাটফর্ম টিকিটের দামে বৃদ্ধি
এদিকে করোনা ভাইরাসের জেরে প্ল্যাটফর্ম টিকিট সংক্রান্ত এই বড় পদক্ষেপের বিষয়ে রেলওয়ের তরফে জানানো হয়েছে প্ল্যাটফর্ম টিকিট ছাড়া কেউ স্টেশনে এলেই তাঁকে ধরা হবে ও জরিমানা আদায় হবে। এভাবে প্ল্যাটফর্মে জমায়েত বন্ধ করার চেষ্টা চলছে। ওয়েস্টার্ন রেলের ২৫০ টি স্টেশনের জন্য এমন নিয়ম ধার্য করা হয়েছে। মুম্বই , রাজকোট, রতলম,আমেদাবাদ, ভদোদরা সহ একাধিক এলাকা সংলগ্ন স্টেশনের জন্য এমন নিয়ম ধার্য হয়েছ।












Click it and Unblock the Notifications