কার্ডিয়োলজিস্ট বলে পরিচয় দিয়ে অস্ত্রোপচার! ‘ভুয়ো’ চিকিৎসকের হাতে প্রাণ গেল ৭ জনের

৭ জন রোগীর ভুল চিকিৎসা করে মেরে ফেলার অভিযোগ! তাও আবার ভুয়ো চিকিৎসকের হাতে। চাঞ্চল্যকর এই ঘটনা মধ্যপ্রদেশের এক বেসরকারি মিশনারি হাসপাতালের। শোরগোল গোটা এলাকায়। জানা গিয়েছে, ভুয়ো চিকিৎসকের অস্ত্রোপচারের জেরে অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে। ঘটনা প্রকাশ্যে আসতেই ওই হাসপাতালে কর্মরত চিকিৎসকের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে প্রশাসন।

জানা গিয়েছে, এই ঘটনা মধ্যপ্রদেশের দামোহ শহর এলাকার। মৃত ব্যক্তিদের প্রত্যেকের হৃদ্‌যন্ত্রে অসুবিধা ছিল। অভিযোগ, তাঁদের প্রত্যেকের চিকিৎসা করেছিলেন একই চিকিৎসক। নিজেকে লন্ডন ফেরত কার্ডিয়োলজিস্ট বা হৃদ্‌রোগ বিশেষজ্ঞ 'এন জন কেম' বলে দাবি করে ওই হাসপাতালে চাকরি করতেন। হাসপাতালে রোগীদের চিকিৎসার পাশাপাশি হৃদরোগীদের অস্ত্রোপচারও করেন। তবে চিকিৎসায় একের পর এক রোগীর মৃত্যু হওয়ায় সন্দেহ বাড়ে।

Madhya Pradesh

ঘটনার জেরে স্থানীয় শিশুসুরক্ষা কমিটির চেয়ারম্যান জেলা ম্যাজিস্ট্রেটের কাছে ইতিমধ্যেই মামলা দায়ের করেছেন। তাঁর দাবি, সরকারিভাবে ৭ জনের মৃত্যুর কথা বলা হলেও ওই ভুয়ো চিকিৎসকের চিকিৎসায় মৃত্যু হয়েছে আরও বেশ কিছু মানুষের। তিনি আরও জানান, ''বেশ কয়েক জন মানুষ আমার কাছে অভিযোগ করেছেন। তার পরেই আমরা তদন্ত শুরু করি। জানা যায়, যে ব্যক্তি ওখানে হৃদ্‌রোগ বিশেষজ্ঞ হিসাবে চিকিৎসা করছেন, তিনি ভুয়ো চিকিৎসক। ওঁর আসল নাম নরেন্দ্র বিক্রমাদিত্য যাদব। আর যাঁর নাম নিয়ে উনি চিকিৎসা করেছেন, সেই ব্যক্তি ইংল্যান্ডের।''

এই ঘটনার পরিপ্রেক্ষিতে জেলাশাসক সুধীর কোচর জানান, তদন্ত শেষ হওয়ার পরই প্রশাসনের তরফে এই বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে। তবে ভুয়ো চিকিৎসকের কবলে পড়ে হাসপাতালে একের পর এক রোগীর মৃত্যুর ঘটনা স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে। তবে ৭ জনের মৃত্যুর খবর প্রশাসনিকভাবে জানা গেলেও ওই ভুয়ো চিকিৎসকের কারণে আদতে কত মানুষ প্রাণ হারিয়েছেন সেই সংখ্যাটা আরও অনেক বেশি বলে মনে করা হচ্ছে।

সূত্রের খবর, অভিযুক্তের বিরুদ্ধে এর আগেও একই অভিযোগ উঠেছিল। তবে তা হায়দরাবাদে। কিন্তু এরপর তিনি মধ্যপ্রদেশে গিয়ে তাঁর ডাক্তারি চালিয়ে যায়। এ বিষয়ে জাতীয় শিশু অধিকার রক্ষা কমিশনের চেয়ারম্যান প্রিয়াঙ্ক কানুনগো বলেন, "ওই মিশনারি হাসপাতালটি কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্প থেকে অর্থ সাহায্য পেত। তবে যে অভিযোগ উঠেছে, তা মারাত্মক। আমরা এই বিষয়ে পদক্ষেপ নেবো। ইতিমধ্যে তদন্ত অনেক এগিয়েছে।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+