ভারতে বেড়েই চলেছে বিলেতি করোনার প্রকোপ, নয়া স্ট্রেনে আক্রান্তের সংখ্যা বেড়ে ১০৯

করোনার নতুন স্ট্রেনে ভারতে আক্রান্তের সংখ্যা পৌঁছল ১০৯-এ৷ স্বাস্থ্য মন্ত্রকের তরফে এই তথ্য দেওয়া হয়েছে৷ বুধবার এই সংখ্যাটা ছিল ১০২৷ বৃহস্পতিবার আরও সাতজনের শরীরে কোরোনা ভাইরাসের নতুন স্ট্রেনের হদিস পাওয়া যায়৷

ভারতে বেড়েই চলেছে বিলেতি করোনার প্রকোপ

করোনা ভাইরাসের এই নতুন স্ট্রেনকে ইউকে স্ট্রেনও বলা হচ্ছে৷ কারণ, এই নতুন স্ট্রেনের হদিস প্রথমবার ব্রিটেনেই পাওয়া গিয়েছে৷ ভারতে এখনও পর্যন্ত যাঁরা আক্রান্ত হয়েছেন, তাঁদের কেউ ব্রিটেন থেকে সম্প্রতি ফিরেছেন৷ অথবা ব্রিটেন ফেরত কারও সংস্পর্শে আসার জন্য আক্রান্ত হয়েছেন৷

স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে যে এই রোগীদের সংশ্লিষ্ট রাজ্যে একেবারে আলাদা ঘরে রেখে দেওয়া হয়েছে৷ এই আক্রান্তদের কাছাকাছি যাঁরা ছিলেন, তাঁদের প্রত্যেককে কোয়ারানটিন করে দেওয়া হয়েছে৷ আর যাঁরা তাঁদের সংযোগে এসেছিলেন, তাঁদেরও খোঁজ করে আইসোলেশনের ব্যবস্থা করা হচ্ছে৷ এছাড়া আরও অনেকের জিনোম সিকোয়েন্সের কাজ চলছে বলেও জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রক৷

ব্রিটেন থেকে ছড়িয়ে পড়া কোরোনা ভাইরাসের এই নতুন স্ট্রেনের রোগীর সন্ধান ইতিমধ্যেই ডেনমার্ক, নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া, ইট্যালি, সুইডেন, ফ্রান্স, স্পেন, সুইৎজ়ারল্যান্ড, জার্মানি, কানাডা, জাপান, লেবানন ও সিঙ্গাপুরের মতো একাধিক দেশে ছড়িয়ে পড়েছে৷

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+