ঘরে ফেরা হল না! আরও দুই দুর্ঘটনা কেড়ে নিল পরিযায়ী শ্রমিকদের প্রাণ

ঘরে ফেরার প্রবল ইচ্ছা নিয়েও শেষরক্ষা হল না। যে পথ ধরে তাঁরা ঘরে ফিরতে চেয়েছিলেন , সেই পথই কেড়ে নিল তাঁদের প্রাণ। এদিনও দুটি পর পর ঘটনায় মোট ৭ জন পরিযায়ী শ্রমিকের মৃত্যুর খবর মিলেছে। এদিকে, ঘটনার জেরে বহু জন আহত হয়েছেন বলে খবর।

ঘরে ফেরা হল না! আরও দুই দুর্ঘটনা কেড়ে নিল পরিযায়ী শ্রমিকদের প্রাণ

(প্রতীকী ছবি)

মহারাষ্ট্রের ইভৎমল এলাকায় বাস ট্রাকের সংঘর্ষে ৪ জন পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়য ঘটনায় ১৫ জন আহত হয়েছেন। জানা গিয়েছে সেখানে বাসে করে ঘরে ফিরছিলেন পরিযায়ী শ্রমিকরা । আর সেই বাসেই ধাক্কা মারে একটি ট্রা্ক। যার জেরে ঘটে যায় এই দুর্ঘটনা। উল্লেখ্য, মহারাষ্ট্রেই কয়েক দিন আগে অউরাঙ্গাবাদে এক ট্রেন দুর্ঘটনার জেরে ১৭ জন পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে।

এদিকে, আরও একটি ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশে।সেখানে সোমবার রাতে এতটি গাড়ির ধাক্কায় ৩ জন পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১২ জন। ঝাঁসি -মিরজাপুর হাইওয়ের এই দুর্ঘটনা ফের একবার পরিযায়ী শ্রমিকদের ঘিরে উদ্বেগ বাড়িয়ে দিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+