UP: বাস এবং ট্রাকের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু ৭ জনের, আহত আরও ৪০
Ayodhya NH 27 accident: অযোধ্যায় বড়সড় দুর্ঘটনার খবর। বাস এবং ট্রাকের মধ্যে সংঘর্ষে মর্মান্তিক মৃত্যু ৭ জনের। ঘটনায় আহত আরও ৪০ জন। যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।
আহতদের স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা করা হচ্ছে বলে জানা গিয়েছে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে লখনউ-গোরখপুর রাজমার্গ সড়কে। রাতের অন্ধকারে এই ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।

ঘটনার পরেই ঘটনাস্থলে পৌঁছন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। ঘটনাস্থলে যান জেলা প্রশাসনের আধিকারিকরা। জানা যাচ্ছে। গভীর রাত পর্যন্ত উদ্ধার কাজ চলে। প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন, দুর্ঘটনাটি ঘটেছে লখনউ-গোরখপুর রাজমার্গের বুথ নম্বর চারের কাছে হয়েছে। বাসটি একটি প্রাইভেট সংস্থার বলেও জানা গিয়েছে।
যা খবর তাতে বাসটি লখনউ থেকে আম্বেদকনগরের উদ্দেশ্যে বাসটি যাচ্ছিল বলে জানা গিয়েছে। উত্তরপ্রদেশের অযোধ্যার জেলাশাসক নীতীশ কুমার জানিয়েছেন, ১২ জনকে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাঁচজনকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় মেডিক্যাল কলেজে আরও সাতজনের চিকিৎসা চলছে বলে জানিয়েছেন নীতীশ।
Uttar Pradesh | At least 12 people injured in a collision between a passenger bus and a truck on the Lucknow-Gorakhpur highway in Ayodhya pic.twitter.com/l7MvdSHCQZ
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) April 21, 2023
আরও বেশ কয়েকজনের চিকিৎসা একাধিক হাসপাতালে হচ্ছে বলে জানা গিয়েছে। তবে উদ্ধারকাজ ভোররাতে শেষ হয়েছে বলে জানা গিয়েছে। তবে ভয়াবহ এই দুর্ঘটনার কারণে ওই রাস্তায় তীব্র যানজট তৈরি হয়। দীর্ঘক্ষণ রাস্তা বন্ধ থাকায় অনেক দূর পর্যন্ত জ্যাম ছড়িয়ে পড়ে বলেও খবর। যদিও ধীরে ধীরে স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।
তবে ঠিক কারণে দুর্ঘটনা তা এখনও স্পষ্ট নয়। তবে প্রাথমিক ধারনা, নিয়ন্ত্রণ হারিয়েই বাস এবং ট্রাকের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাসটি দ্রুত গতিতে চলছিল। ওভারটেক করার সময়েই উল্টো দিক থেকে ট্রাকটি চলে আসে।
আর সেখানেই মুখোমুখি এই সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে খবর। তবে দুর্ঘটনার পরে একেবারে দুমড়ে-মুচড়ে যায় বাসটি। ক্রেনকে নিয়ে এসে ক্ষতিগ্রস্ত বাসটিকে সরানো হয়।
#UPCM @myogiadityanath ने जनपद अयोध्या में सड़क हादसे में हुई जनहानि पर गहरा दुःख प्रकट किया है। मुख्यमंत्री जी ने दिवंगत आत्मा की शांति की कामना करते हुए शोक संतप्त परिजनों के प्रति संवेदना व्यक्त की है।
— CM Office, GoUP (@CMOfficeUP) April 21, 2023
मुख्यमंत्री जी ने घायलों को तत्काल अस्पताल पहुंचाकर जिला प्रशासन के…
এই ঘটনায় ইতিমধ্যে ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ঘটনার পরেই টুইট করেছেন মুখ্যমন্ত্রী। যেখানে ভয়াবহ সড়ক দুর্ঘটনার মৃতদের প্রতি দুঃখপ্রকাশ করেছেন। আহতদের দ্রুত আরোগ্য কামনাও করেছেন তিনি। জেলা প্রশাসনকে সবরকম সাহায্যের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী। গোটা ঘটনার উপর মুখ্যমন্ত্রীর দফতর নজর রাখছে বলে জানানো হয়েছে।












Click it and Unblock the Notifications