Dr Manmohan Singh Death: প্রয়াত মনমোহন সিং, সাতদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা
Dr Manmohan Singh Death: প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। শোকস্তব্ধ গোটা দেশ। শোকে বিহ্বল সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী সহ গোটা কংগ্রেস পরিবার। ইতিমধ্যে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সহ একাধিক ব্যক্তিত্ব। অন্যদিকে আগামীকাল শুক্রবার সমস্ত সরকারি অনুষ্ঠান বাতিল করে দেওয়া হয়েছে। ঘোষণা করা হয়েছে ৭ দিনের রাষ্ট্রীয় শোকের।
শুক্রবার সকাল ১১ টার সময় মন্ত্রিসভার বৈঠক ডাকা হয়েছে। সূত্রের খবর, ডঃ মনমোহন সিং-এর শেষকৃত্য সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন করা হবে। জানা যাচ্ছে, প্রয়াত কংগ্রেস নেতার (Dr Manmohan Singh Death) শেষ যাত্রায় অংশ নিতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ একাধিক ব্যক্তিত্ব।

অন্যদিকে ভারতের যে কোনও প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রয়াণে সাতদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়। এই সময় অর্ধনমিত থাকবে জাতীয় পতাকা। এই সময়ে কোনও সরকারি অনুষ্ঠানের আয়োজন করা হয় না। সেই প্রথা মেনেই প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রয়াণে ভারত সরকার ৭ দিনের জাতীয় শোক ঘোষণা করেছে।
অন্যদিকে কর্নাটক সরকার সাত দিনের শোকের ঘোষণা করেছে। একই সঙ্গে আজ শুক্রবার সংশ্লিষ্ট রাজ্যে ছুটি ঘোষণা করা হয়েছে। মনমোহন সিংকে শ্রদ্ধা জানাতেই এই ছুটি ঘোষণা করা হয়েছে সে রাজ্যের কংগ্রেস সরকার। সেই মতো সমস্ত স্কুল-কলেজ অফিস বন্ধ থাকবে বলে ইতিমধ্যে বিজ্ঞপ্তি জারি করেছে সে দেশের সরকার। প্পশ্চিমবঙ্গ সরকার এই বিষয়ে এখনওই কিছু এই বিষয়ে জানায়নি।
All Government programs scheduled tomorrow are to be cancelled. National mourning of 7 days to be declared. Cabinet is to meet tomorrow at 11 am. Dr Manmohan Singh’s last rites to be conducted with full state honours: GoI sources pic.twitter.com/0yjEv1diDq
— ANI (@ANI) December 26, 2024
Dr Manmohan Singh Death: মৃত্যু হয় সন্ধ্যা ৯টায়
বৃহস্পতিবার সন্ধ্যায় হঠাৎ শারীরিক অসুস্থতা নিয়ে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। শারীরিক অবস্থা সংকটজনক থাকায় দ্রুত চিকিৎসা শুরু হলেও শেষ পর্যন্ত ব্যর্থ হয় লড়াই। প্রয়াত হন প্রাক্তন প্রধানমন্ত্রী।
ইতিমধ্যে দেহ নিয়ে যাওয়া হয়েছে বাড়িতে। সেখানেই শায়িত থাকবে মনমোহন সিং'য়ের নিথর দেহ।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications