চতুর্থ ওয়েভের দিকেই এগোচ্ছে দেশ? ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত ৬,১৫৫ জন
coronavirus cases in india: ফের একবার উদ্বেগ বাড়াচ্ছে করোনা! নতুন করে বাড়ছে সংক্রমণও। এই অবস্থায় গত ২৪ ঘন্টায় ফের একবার বাড়ল সংক্রমণের গ্রাফ। স্বাস্থ্যমন্ত্রকের তরফে ইতিমধ্যে বিস্তারিত জানিয়ে রিপোর্ট প্রকাশ করা হয়েছে।
আর সেই মোতাবেক ছয় হাজার ১৫৫ জন নতুন করে সংক্রমিত হয়েছেন দেশে। শুধু তাই নয়, ২৪ ঘন্টায় ১১ জনের মৃত্যু হয়েছে বলেও জানা গিয়েছে। যা মোটেই স্বস্তির ছবি নয় বলেই জানাচ্ছেন চিকিৎসকরা। এমনকি এখন থেকেই সাবধান হওয়ার কথা বলছেন চিকিৎসকরা। যেভাবে সংক্রমণ বাড়ছে তাতে উদ্বিগ্ন সরকারও।

শুক্রবার দেশে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছিল ৬ হাজার ৫০ জন। যা ২০৩ দিনের মধ্যে ছিল সর্বোচ্চ। আজ শনিবার শুক্রবার সংক্রমণের হারকেও ছাড়িয়ে গেল। তথ্য অনুযায়ী, ২৪ ঘন্টায় করোনা সংক্রমণ বেড়ে হল ছয় হাজার ১৫৫ জন। নতুন করে সংক্রমণ বাড়াতেই দেশে মোটা করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৪,৪৭,৫১,২৫৯ জন।
অন্যদিকে সক্রিয় করোনার আক্রান্তের সংখ্যও বেড়েছে। আর তা বেড়ে ৩১ হাজার ১৯৪ জন হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। অন্যদিকে দেশের মোট মৃতের সংখ্যা বেড়ে ৫,৩০,৯৫৪ জন হয়ে গিয়েছে।
অন্যদিকে দেশে দৈনিক পজিটিভিটি রেট 5.63 শতাংশ হয়েছে বলেও জানা গিয়েছে। সংক্রমণের এই উর্ধমুখী গ্রাফ দেখে ওয়েভের আশঙ্কাও করছেন কেউ কেউ।

যদিও এই অবস্থায় সমস্ত রাজ্যকে এখন থেকেই সতর্ক হওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। এমনকি মাস্ক পড়ার কথাও বলা হচ্ছে। সংক্রমণের গ্রাফ দেখে জরুরি বৈঠকে বসেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। ছিলেন মন্ত্রকের আধিকারিক সহ চিকিৎসক এবং গবেষকরা। গোটা পরিস্থিতি নিয়ে দীর্ঘ পর্যালোচনা হয়। আর এরপরেই সমস্ত রাজ্যকে সতর্ক করা হয়।
শুধু তাই নয়, সপাতালে শয্যা সংখ্যা থেকে শুরু করে ওষুধ, অক্সিজেন, ভেন্টিলেশন সহ একাধিক বিষয় নতুন করে প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। নতুন করে মাস্কের ব্যবহার বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে।
Covid-19 | India records 6,155 new cases in 24 hours; Active case tally stands at 31,194
— ANI (@ANI) April 8, 2023
Daily positivity rate 5.63%
(Representative Image) pic.twitter.com/wAeSPRFdE1
পাশাপাশি ভ্যাকসিন দেওয়ার উপরেও গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে। এখনও বহু মানুষ বুস্টার ডোজ নেননি। এই অবস্থায় এই ডোজ দ্রুত নেওয়ার কথা বলার হয়েছে। পাশাপাশি করোনা পরীক্ষার উপরেও জোর দেওয়ার কথা বলা হয়েছে। দেশে এই মুহূর্তে করোনার নতুন ভ্যারিয়েন্ট এক্সবিবি'র সন্ধান পাওয়া গিয়েছে।
অনেকেই বলছেন নয়া এই ভাইরাস অনেক বেশি সংক্রমণ ঘটাতে পারে। তবে এই নিয়ে আরও পরীক্ষানিরীক্ষা চলছে বলে জানা গিয়েছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications