৬০ বছরের বেশি বয়সীরা করোনার বুস্টার শট নিতে পারবেন, জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী

৬০ বছরের বেশি বয়সীরা করোনার বুস্টার শট নিতে পারবেন, জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী

করোনার বিরুদ্ধে লড়াই করার একটি বড় পদক্ষেপ নেওয়া হল। সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভিয়া জানান ৬০ বছরের বেশি বয়সিদের করোনা টিকা নিতে গেলে কো-মর্বিডিটি সংক্রান্ত নানা বিধিনিষেধ আরোপ করা ছিল। কিন্তু তা ১৬ মার্চ থেকে তুলে নেওয়া হবে। ১৬ মার্চ থেকে ৬০ বছরের উর্ধ্বে সবাই টিকা নিতে পারবেন, মানে করোনার তৃতীয় ডোজ (বুস্টার শট) নিতে পারবেন। তবে তাঁরাই নিতে পারবেন যারা আগে করোনার ডবল ভ্যাকসিন নিয়েছেন।

১২ থেকে ১৪ বছর বয়সীদের করোনা টিকা চালু

১২ থেকে ১৪ বছর বয়সীদের করোনা টিকা চালু

এবার ছোটদের জন্য চালু হল করোনা টিকা। ১৬ মার্চ থেকে ১২ থেকে ১৪ বছর বয়সীদের করোনা টিকা দেওয়ার কাজ শুরু হবে। আর ৬০ বছরের ওপরে সমস্ত ভারতবাসী সতর্কমূলক নিতে পারবেন। সকল ব্যক্তিকে এই ডোজ নিতে অনুরোধ করা হচ্ছে।

 চিনে বাড়ছে কোভিড আক্রান্তের সংখ্যা

চিনে বাড়ছে কোভিড আক্রান্তের সংখ্যা

ইতিমধ্যে কিন্তু চিনে করোনা আক্রান্ত বেশ বাড়ছে। ক্রমশ করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে চিনের শেনজেন শহরে। এই শহরে প্রায় ১৭ মিলিয়নের বেশি মানুষ বসবাস করেন। আক্রান্তের সংখ্যা কমাতে এই শহরটিতে কিন্তু লকডাউন ঘোষণা করা হয়েছে। আজ, সোমবার থেকে শহরের বাস ও মেট্রো পরিষেবা রাখা হবে। ভিড় এড়াতে এমন ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 জিলিনে জারি লকডাউন

জিলিনে জারি লকডাউন

শনিবার থেকে চিনের জিলিন শহরে আংশিক লকডাউন ঘোষণা করা হয়েছে। ইরানজিম প্রদেশে ৭ লক্ষের বেশি মানুষ সেখানে বসবাস করে। কিন্তু করোনার প্রভাবে আজ তারা ঘরবন্দি, রবিবার থেকে লকডাউন জারি করা হয়েছে সেখানে। জাতীয় স্বাস্থ্য কমিশন সূত্রে জানা গিয়েছে, দু'দিন ধরে করোনা কেস ক্রমশই শীর্ষে উঠছে। প্রায় ১ হাজার করে মানুষ কোভিড আক্রান্ত হয়েছেন। মোট আক্রান্তের কেস ৩১০০ শোর বেশি।

ফ্রন্টলাইন কর্মীদের অগ্রাধিকার

ফ্রন্টলাইন কর্মীদের অগ্রাধিকার

বলা বাহুল্য, ১৬ জানুয়ারি করোনার টিকাদান কর্মসূচি চালু হয়েছে। যেখানে ফ্রন্টলাইন কর্মীদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। ১৮ বছরের ঊর্ধ্বে সকলকে অন্তর্ভুক্ত করার জন্য টিকাদান কর্মসূচি চালু করা হয়েছে। ১৮ বছরের কম বয়সী শিশুদের টিকা দেওয়া শুরু হয়েছে।

ঘোষণা মোদীর

ঘোষণা মোদীর

এই করোনার সতর্কতামূলক ডোজ অন্য দেশে বুস্টার ডোজ নামে পরিচিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি বিশেষ ভাষণে সতর্কতার ডোজ ঘোষণা করেছিলেন। সমস্ত ফ্রন্টলাইন কর্মী ও প্রবীণ নাগরিকদের সতর্কতা ডোজগুলির জন্য যোগ্য বলে মনে করা হয়। তবে, চিকিৎসকদের তৃতীয় ডোজ নিতে গেলে সার্টিফিকেটের প্রয়োজন নেই।

 টিকার ক্ষেত্রে প্রযোজ্য

টিকার ক্ষেত্রে প্রযোজ্য

যদি কোনও ব্যক্তিকে করোনার ডবল ডোজ Covishield নেন তাহলে তৃতীয় ডোজও কোভিশিল্ড নিতে হবে। কোভ্যাক্সিনের ক্ষেত্রেও কিন্তু একই নিয়ম প্রযোজ্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+