বিয়ে বাড়ি থেকে ফেরার পথে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি, পূর্ব গোদাবরীেত মর্মান্তিক মৃত্যু ৬ জনের
বিয়ে বাড়ি থেকে ফেরার পথে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি, পূর্ব গোদাবরীেত মর্মান্তিক মৃত্যু ৬ জনের
অন্ধ্র প্রদেশে বিয়েবাড়ি থেকে ফেরার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল ৬ জনের। পূর্ব গোদাবরীর তাঁতিকোন্ডা গ্রামে একটি বিয়ে বাড়ির অনুষ্ঠানে গিেয়ছিলেন তাঁরা। ম্যাটাডোরটিতে ১৫ জন ছিলেন। মাঝ রাস্তায় উল্টে যায় ম্যাটাডোরটি। সঙ্গে সঙ্গে ৬ জন মারা যান।

আহত হয়েছেন অনেকে। তাঁদের মধ্যে অনেক অবস্থাই আশঙ্কাজনক। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিবারের লোকেদের সঙ্গে যোগাযোগ করেছে পুলিস। কী করে দুর্ঘটনা ঘটল তা তদন্ত করে দেখা হচ্ছে। যদিও ম্যাটাডোরের চালক ও খালাসির খোঁজ পাওয়া যায়নি। গাড়িটে আটক করেেছ পুলিস।
দুর্ঘটনায় চালকের কোনও গাফিলতি ছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিস। গাড়িটিতে ক্ষমতার বেশি যাত্রী নেওয়া হয়েছিল কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে। চালক ও খালাসির সন্ধানে তল্লাশি শুরু হয়েছে।












Click it and Unblock the Notifications