Vande Bharat: অমৃত ভারত থেকে বন্দে ভারত! 'প্যান্ডোরার' বক্স খুলছে ভারতীয় রেল, তালিকায় নিউ জলপাইগুড়িও?
Vande Bharat Express Train: সামনেই বিহার বিধানসভা নির্বাচন (Bihar Election 2025)। আর এই নির্বাচনকে মাথায় রেখে সে রাজ্যের জন্য একেবারে দরাজ নরেন্দ্র মোদী সরকার। এমনকী বিহারের দিকে বিশেষ নজর দিচ্ছে ভারতীয় রেলও। সেদিকে তাকিয়েই আগামী ৬ মাসের মধ্যে ছয়টি নতুন ট্রেন চালানোর কথা জানিয়েছে ভারতীয় রেল বোর্ড। যার মধ্যে অমৃত ভারত এবং বন্দে ভারত এক্সপ্রেসও আছে।
এর ফলে দিল্লি, পুনে, হায়দরাবাদ সহ বিহার থেকে একাধিক ব্যস্ত রুটে যাত্রা করা সম্ভব হবে। এমনকী এই তালিকায় থাকতে পারে নিউ জলপাইগুড়ি এবং বিহার বন্দে ভারত এক্সপ্রেসও (Vande Bharat Express Train) । মূলত বিহারের সঙ্গে গোটা দেশের রেল যোগাযোগ ব্যবস্থাকে আরও মজবুত করতেই এহেন সিদ্ধান্ত বলে জানাচ্ছেন রেলের আধিকারিকরা।

তবে রাজনৈতিক বিশ্লেষকরা এর মধ্যে অন্য গন্ধ পাচ্ছেন। অনেকের মতে, চলতি বছর অর্থাৎ ২০২৫ সালেই বিহারে নির্বাচন। সে রাজ্যের মন পেতেই এহেন উদ্যোগ নরেন্দ্র মোদী সরকারের।
Vande Bharat Express Train: দ্বিতীয় অমৃত ভারত এক্সপ্রেস
রেলের এক আধিকারিক জানিয়েছেন, আগামী সপ্তাহেই বিহারে অমৃত ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express Train) উদ্বোধন হতে পারে। চলতি এপ্রিল মাসেই বিহার সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার। আর সেই সময় এই ট্রেনের উদ্বোধন হতে পারে। এই নতুন অমৃত ভারত ট্রেনটি সহরসা এবং মুম্বইয়ের মধ্যে চলবে বলে জানা যাচ্ছে। প্রথম অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনটি দারভাঙ্গা-আনন্দ বিহার টার্মিনাল (ANVT) রুটে চলে। দ্বিতীয় একটি অমৃত ভারত এক্সপ্রেস ট্রেন পেতে চলেছে সে রাজ্য। যা নতুন রুটে মুম্বই পৌঁছবে।
অন্যদিকে পাটনা থেকে এই বছরেই স্লিপার বন্দে ভারত এক্সপ্রেস চালু হতে পারে। রেল আধিকারিক জানিয়েছেন, এই ট্রেন থেকে দূরপাল্লার যাত্রীরা অনেক উপকৃত হবেন। এতে তাদের সময়ও সাশ্রয় হবে। একই সঙ্গে পুনে, বেঙ্গালুরু, সেকেন্দ্রাবাদ এবং অন্য একটি রুটে নতুন সুপারফাস্ট ট্রেন চালানোর জন্য রেলওয়ে বোর্ডের কাছে একটি প্রস্তাব পাঠানো হয়েছে।
Vande Bharat Express Train: একাধিক বন্দে ভারত এক্সপ্রেস ছুটছে
সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বর্তমানে বিহারে ১২টি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চালানো হচ্ছে। এই ট্রেনগুলি রাজ্যের ১৫টি জেলার মধ্য দিয়ে যাতায়াত করে। এই ট্রেনগুলি ২২টি গুরুত্বপূর্ণ স্টপেজে থামে।












Click it and Unblock the Notifications