রানের শিরোচ্ছেদে মিলবে ৫১ লক্ষের পুরষ্কার, হিন্দু সেনার সভাপতির পোস্টেই শুরু জোরদার বিতর্ক
রানের শিরোচ্ছেদে মিলবে ৫১ লক্ষের পুরষ্কার, হিন্দু সেনার সভাপতির পোস্টেই শুরু জোরদার বিতর্ক
কেন্দ্রীয় মন্ত্রী নারায়ন রানের বিতর্কিত মন্তব্যের জল ক্রমেই গড়িয়ে চলেছে বহু দূর। এবার রানের মুন্ডপাতের ঘোষণা করলে বসলেন শিবসেনার প্রাক্তন পদাধিকারী তথা বর্তমানে বিশ্ব হিন্দু সেনার সভাপতি অরুণ পাঠক। যা নিয়ে জোরদার চর্চা চলছে বিভিন্ন মহলে। অরুণ পাঠকের দাবি যে ব্যক্তি নারায়ন রানের শিরোচ্ছেদ করতে পারবেন তাকে তিনি ৫১ লক্ষ টাকা দিয়ে পুরষ্কৃত করবেন। ফেসবুক এবং টুইটার দুই জায়গাতেই এই পোস্ট করেছেন তিনি।

আসল ঘটনার সূত্রপাত কোথায়
এদিকে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে সম্পর্কে অসম্মানজনক মন্তব্যের অভিযোগে সম্প্রতি গ্রেফতার করা হয় কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানেকে। অভিযোগ জন আশীর্বাদ যাত্রা চলাকালীন উদ্ধবের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করেন তিনি। তিনি দাবি করেন ১৫ অগস্টের বক্তৃতায় স্বাধীনতার সাল ভুলে গিয়েছিলেন উদ্ধব। রানের দাবি তিনি যদি সেই সময় সেখানে থাকতেন তাহলে কষিয়ে চড় মারতেন উদ্ধবকে। বক্তৃতার মাঝেই তিনি মঞ্চে উপস্থিত বাকিদের কাছেও এই বিষয়ে খবর নেন।

কি বলছে শিবসেনা
এদিকে রানের অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন বলে দাবি করা হয়েছে শিবসেনার তরফে। এই মন্তব্যের জন্যই রানের বিরুদ্ধে মহারাষ্ট্রের পুণের চতুরশ্রীঙ্গি থানায় এফআইআর দায়ের করা হয়। অভিযোগ করে যুব সেনা। তাঁকে গ্রেফতার করে মুম্বই পুলিশ। আর তারপরেই আসরে নামে বিজেপি। এদিকে কেন্দ্রীয় মন্ত্রীর বাড়ির বাইরেও শুরু হয় হাঙ্গামা। মুম্বইয়ে তাঁর বাড়ির সামনে মারমুখী হয়ে ওঠে বিজেপি ও শিবসেনা সমর্থকরা।

রানের শিরোচ্ছেদকারীর জন্য ৫১ লক্ষ টাকা পুরষ্কার ঘোষণা
এবার সেই রানের শিরোচ্ছেদকারীর জন্য ৫১ লক্ষ টাকা পুরষ্কার ঘোষণা করলেন বিশ্ব হিন্দু সেনার সভাপতি। এদিকে বর্তমানে প্রধানমন্ত্রীর পোস্টার বিতর্কে আবার নাম জড়িয়েছে এই সেনা নেতার। তারপর থেকেই পলাতক তিনি। সূত্রের খবর বর্তমানে বারণসীতে গা ঢাকা দিয়ে রয়েছেন তিনি। এবার তার নয়া সোশ্যাল পোস্ট ঘিরে বাড়ছে বিতর্ক। পাশাপাশি তিনি এও হুমকী দিয়েছেন কোনোভাবেই কাশীতে প্রবেশ করতে দেওয়া হবে না রানেকে।

উঠছে বালাসাহেবের প্রসঙ্গও
এমনকী রানাকে আক্রমণ করতে গিয়ে বালাসাহেব ঠাকরের প্রসঙ্গও টেনে আনেন পাঠক। তাঁর দাবি একসময় বালাসাহেবই নারায়ণ রানেকে শিবসৈনিক বানিয়েছিলেন। কিন্তু এখন সস্তা জনপ্রিয়তা পেতে রানে বালাসাহেবের ছেলেকেই আক্রমণ করেছেন। তাই পাঠকের স্পষ্ট দাবি এমন একজন ব্যক্তির শিরশ্ছেদ করাই উচিত। 'যে বা যারা তা করতে পারবে আমি তাদের ৫১ লক্ষ টাকা পুরস্কার দেব', বলছে বিশ্ব হিন্দু সেনার সভাপতির পোস্ট।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব












Click it and Unblock the Notifications