Uttar Pradesh: ঔরঙ্গাবাদের নাম হবে পরশুরাম চক? ৭০ শতাংশ মুসলিম বাস হলেই যোগী রাজ্যে বদলে যাচ্ছে মহল্লার নাম
Uttar Pradesh: মহাদেবের শহর বারাণসীতে এবার বদলের হাওয়া! একাধিক এলাকার নাম বদলের পথে হাঁটতে চলেছে যোগী সরকার। সম্পূর্নানন্দ সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের পণ্ডিতরা এই বিষয়ে কাজ করছে। একই সঙ্গে বারাণসী পুরসভাও এই বিষয়ে কাজ শুরু করেছে বলে দাবি। গত কয়েকদিন আগেই ঔরঙ্গজেব ইস্যুতে গোটা দেশজুড়ে বিতর্ক তৈরি হয়। উত্তাল হয়ে ওঠে নাগপুর।
এর মধ্যেই একাধিক হিন্দু সংগঠন বারাণসীর (Varanasi) বিভিন্ন এলাকার (Uttar Pradesh) নাম বদলের দাবি জানায়। বিশেষ করে যে সমস্ত এলাকায় ৭০ শতাংশ মুসলিম এবং ৩০ শতাংশ হিন্দু বসবাস করে সেখানকার নামই বদল করা হবে বলে জানা যাচ্ছে। আর এভাবে মোট ৫০ টি এলাকার নাম বদল খুব হতে চলেছে বলে জানা যাচ্ছে।

এই প্রসঙ্গে আরও জানা যাচ্ছে বারাণসীর একটি গুরুত্বপূর্ণ মহল্লা ঔরঙ্গাবাদের নাম হবে পরশুরাম চক এবং মদনপুরার নাম হবে পুষ্পদন্তেশ্বর। যদিও এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে খুব শীঘ্রই এই আলোচনা হতে পারে।
বিশেষ করে সম্পূর্নানন্দ সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের পণ্ডিতরা ঐতিহ্য এবং পারম্পরিক রীতি মেনেই পুরো বিষয়টি ফাইনাল করবেন বলে জানা যাচ্ছে। এরপরেই বারাণসী পুরো নিগমকে এই বিষয়ে জানানো হবে। বলে রাখা প্রয়োজন, বিশ্ব বৈদিক সনাতন মঞ্চের তরফে গত কয়েকদিন আগেই ঔরঙ্গাবাদ এলাকার নাম বদলের দাবি ওঠে। এমনকী এই বিষয়ে একটি চিঠিও দেওয়া হয়। এরপরেই এহেন প্রস্তুতি।
Uttar Pradesh: একাধিক মহল্লার নাম চূড়ান্ত
এখনও পর্যন্ত যে নামগুলি স্থির হয়েছে তার মধ্যে খলিসপুরার নাম ব্রহ্মতীর্থ, মদনপুরাকে পুষ্পদন্তেশ্বর, কজ্জাকপুরাকে আনারক তীর্থ, আম্বিয়া মান্ডিকে অমরেশ্বর তীর্থ এবং পিলিকোঠির স্বর্ণতীর্থকে চূড়ান্ত করা হয়েছে। বাকি এলাকা নিয়ে এখনও চর্চা চলছে। তবে এই নাম বদল নিয়ে শুরু হয়েছে জোর বিতর্ক। বেছে বেছে কেন মুসলিম অধ্যুষিত এলাকাগুলিরই নাম বদলে যোগী সরকার উদ্যোগী? তা নিয়ে প্রশ্ন উঠছে।












Click it and Unblock the Notifications