১৫ দিনেই বাড়ল ৫০, পেট্রোলের বড় এবার গ্যাসের দামে ঝরছে আগুন! চলতি বছরে মোট কত বাড়ল দাম?
১৫ দিনেই বাড়ল ৫০, পেট্রোলের বড় এবার গ্যাসের দামে ঝরছে আগুন! চলতি বছরে মোট কত বাড়ল দাম?
একদিকে যখন একটানা দামে আগুন ঝরাচ্ছে পেট্রোল-ডিজেল তখন আম-আদমির উপর আরও চাপ বাড়িয়েই চলেছে রান্নার গ্যাসের দাম। এদিকে সেপ্টেম্বর পড়তে না পড়তেই তরল পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) প্রতি সিলিন্ডারের দাম ২৫ টাকা বাড়িয়েছে পেট্রোলিয়াম কোম্পানিগুলি। কলকাতায় এবার ৯০০ টাকা পার করল রান্নার গ্যাস। আর তাতেই বেড়েছে উদ্বেগ।

১৫ দিনে কত বাড়ল দাম ?
প্রসঙ্গত উল্লেখ্য, গত ১৫ দিনে ৫০ টাকা পর্যন্ত বেড়েছে রান্নার গ্যাসের দামা। এদিকে পারাপতব তো দূর চলতি বছরের শুরু থেকে একটানা বেড়ে চলেছে গ্যাসের দাম। আর তাতেই মাথায় হাত মধ্যবিত্তের। এর আগে গত ১৮ অগাস্ট শেষবার ভর্তুকি-বিহীন এলপিজি সিলিন্ডারের দাম ২৫ টাকা বাড়ানো হয়েছিল। এবার সেপ্টেম্বর পরতেই বেড়ে গেল আরও ৫০।

জানুয়ারি থেকে কত বাড়ল দাম
এদিকে পরিসংখ্যান বসছে গত জানুয়ারি থেকে এখনও পর্যন্ত গ্যাসের দাম বেড়েছে ১৯০ টাকা। যা নিয়ে ভোট পর্ব ও ভোট পরবর্তী সময়েও দফায় দফায় দফায় উত্তাল হয়েছে রাজ্য তথা দিল্লির রাজ্য-রাজনীতি। এদিকে ইতিমধ্যেই গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে কেন্দ্রকে কটাক্ষ করেছেন রাহুল গান্ধী। এমনকী জিডিপি বৃদ্ধি নিয়েও কেন্দ্রকে চাঁচাছোলা ভষায় আক্রমণ করেন সোনিয়া পুত্র। জিডিপিকে গ্যাস-জিজেল-ও পেট্রোল বলেও তুলোধনা করেন তিনি।

দামে আগুন ঝরছে কলকাতায়
এদিকে দিল্লি, মুম্বইয়ের থেকেও কলকাতার গ্যাসের দাম বরাবরই অনেকটাই বেশি। ২৫ টাকা দাম বাড়ায় দিল্লিতে যেখানে বর্ধিত গ্যাসের মূল্য ৮৮৪.৫০ টাকা পৌঁছেছে। সেখানে এখন থেকে কলকাতায় ১৪.২ কেজি এলপিজি সিলিন্ডার কিনতে খরচ করতে হবে ৯১১টাকা। অন্যদিকে স্বস্তি নই মুম্বইয়েও। এদিকে বছর ঘুরতেই পাঁচ রাজ্যে রয়েছে বিধানসভা ভোট। তার আগে যদি এই ভাবে আগুন ঝরতে থাকে পেট্রোপণ্যের দামে তাহলে যে তার খেসারত দিতেই হবে পদ্ম শিবিরকে তা আর বলার অপেক্ষা রাখে না।

সতর্ক পদক্ষেপ নেবে কী বিজেপি ?
বর্তমানে মুম্বইয়ের ক্ষেত্রে ভর্তুকিবিহীন সিলিন্ডার কিনতে দাম পড়ছে ৮৮৪.৫০ টাকা।এদিকে সাম্প্রতিক অতীতে চোখ নিয়ে গেলেও দেখতে পাবো পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির ছাপ পড়েছে বাংলার বিধানসভা নির্বাচনেও। ধরাশায়ী হয়েছে বিজেপি। এমতাবস্থায় আন্তর্জাতিক বাজারে পেট্রোপণ্যের দাম কমলেও ভারতীয় বাজারে কেন তার প্রভাব পড়ছে না সেই প্রশ্নই উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে












Click it and Unblock the Notifications