ভোটের রেজাল্ট LIVE: বাংলা সহ বাকি রাজ্যে কার দখলে মসনদ? একনজরে সমস্ত আপডেট
গত এক মাস ধরে অনুষ্ঠিত চারটি রাজ্য - অসম, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু ও কেরল - এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চল পণ্ডিচেরিতে বিধানসভা ভোটের প্রচার ও ভোটগ্রহণের পর আজ সোমবার, গণনার দিন। আজকেই জানা যাবে কোন রাজ্য কার দখলে থাকতে চলেছে।
ভোটগ্রহণের পর বুথ ফেরত সমীক্ষায় সব রাজ্যেই কোন দল বা জোট ক্ষমতায় ফিরবে বা ক্ষমতা ধরে রাখবে তার পূর্বাভাস পাওয়া গিয়েছে। এখন দেখার, সমীক্ষার ফলাফল মিয়ে যায়, নাকি তা মিথ্যা করে, সমস্ত সমীক্ষার ফল উল্টে দিয়ে বাজিমাত করে কোনও দল। এদিনের নির্বাচনের ফলাফল সংক্রান্ত সমস্ত তথ্য জানতে নজর রাখুন এই পেজে।

এক্স হ্যান্ডেলে বার্তা শুভেন্দু অধিকারীর:
গভীর শ্রদ্ধা ও অকুন্ঠ কৃতজ্ঞতা জানিয়ে বাংলার ‘জনতা-জনার্দন’-এর সামনে মাথা নত করলেন শুভেন্দু অধিকারী।
With a heart overflowing with humility and profound gratitude, I bow before the ‘Janata-Janardan’ of West Bengal.
— Suvendu Adhikari (@SuvenduWB) May 4, 2026
Today’s historic mandate is not just a victory for the Bharatiya Janata Party; it is a resounding triumph for every Citizen, every Sanatani who dreamt of a ‘Sonar…
গেরুয়া জ্বরে কাঁপছে দেশ
𝐒𝐚𝐟𝐟𝐫𝐨𝐧 𝐟𝐞𝐯𝐞𝐫 𝐠𝐫𝐢𝐩𝐬 𝐈𝐧𝐝𝐢𝐚.
— BJP (@BJP4India) May 4, 2026
BJP-led NDA emerges victorious in WB, Puducherry and Assam. ✌️ pic.twitter.com/pitaZVP3yQ
'ভোট চুরি'র অভিযোগ রাহুল গান্ধীর:
নির্বাচন কমিশনের সহায়তায় অসম ও বাংলায় বিজেপি ভোট চুরি করেছে— বিস্ফোরক অভিযোগ তুললেন রাহুল গান্ধী।
Assam and Bengal are clear cases of the election being stolen by the BJP with the support of the EC.
— Rahul Gandhi (@RahulGandhi) May 4, 2026
We agree with Mamata ji. More than 100 seats were stolen in Bengal.
We have seen this playbook before:
Madhya Pradesh.
Haryana.
Maharashtra.
Lok Sabha 2024 etc
चुनाव चोरी,…
অমিত শাহ:
ভবানীপুরের মানুষকে কুর্নিশ জানালেন শাহ।
Hats off to the people of Bhabanipur.
— Amit Shah (@AmitShah) May 4, 2026
Their mandate has made it clear what fate awaits an anarchic ruler.
ভবানীপুরের মানুষকে কুর্নিশ।
তাদের রায় স্পষ্ট করে দিয়েছে, একজন অরাজক শাসকের ভবিষ্যৎ কী হতে চলেছে।
টালিগঞ্জে বড় বিপর্যয়! ৬০০০-এর বেশি ভোটে হারলেন অরূপ বিশ্বাস
টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে বড় ধাক্কা খেল শাসক শিবির। ৬,০০০-এরও বেশি ভোটের ব্যবধানে পরাজিত হলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস। কলকাতার সেই বহুল চর্চিত 'মেসি কাণ্ড'-এর ‘খলনায়ক’ হিসেবে পরিচিত অরূপ এবার নিজের গড় রক্ষা করতে পারলেন না।
এক্স হ্যান্ডেলে সরব অখিলেশ যাদব:
শাসকদলের রাজনীতি কি এবার রসাতলকেও ছাড়িয়ে যাবে? দেশের রাজনৈতিক ইতিহাসে আজকের দিনটি অন্যতম এক 'কালো দিন'। আজ গোটা দেশ ক্ষুব্ধ, গণতন্ত্র আজ ব্যথিত।নির্বাচনী ব্যবস্থার নামে আজ বাংলায় ভোট গণনার সময় কেন্দ্রীয় বাহিনীর যে অপব্যবহার দেখা গেল, তা ঠিক ২০২২ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের কারচুপির কথা মনে করিয়ে দিচ্ছে। কনৌজ বিধানসভা কেন্দ্র যার প্রত্যক্ষ সাক্ষী ছিল। এরপর ২০২৪-এর লোকসভা নির্বাচনে ফারুখাবাদেও একই নিন্দনীয় ঘটনার পুনরাবৃত্তি হয়েছে। কী ঘটেছে আর আসল সত্যিটা কী, তা সবারই জানা। জনমতকে কীভাবে প্রকাশ্যে লুট করা হয়েছে, তা আজ স্পষ্ট।
শাসকদলের রাজনীতি কি এবার রসাতলকেও ছাড়িয়ে যাবে? দেশের রাজনৈতিক ইতিহাসে আজকের দিনটি অন্যতম এক 'কালো দিন'। আজ গোটা দেশ ক্ষুব্ধ, গণতন্ত্র আজ ব্যথিত।নির্বাচনী ব্যবস্থার নামে আজ বাংলায় ভোট গণনার সময় কেন্দ্রীয় বাহিনীর যে অপব্যবহার দেখা গেল, তা ঠিক ২০২২ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের কারচুপির কথা মনে করিয়ে দিচ্ছে। কনৌজ বিধানসভা কেন্দ্র যার প্রত্যক্ষ সাক্ষী ছিল। এরপর ২০২৪-এর লোকসভা নির্বাচনে ফারুখাবাদেও একই নিন্দনীয় ঘটনার পুনরাবৃত্তি হয়েছে। কী ঘটেছে আর আসল সত্যিটা কী, তা সবারই জানা। জনমতকে কীভাবে প্রকাশ্যে লুট করা হয়েছে, তা আজ স্পষ্ট।
अब क्या सत्ताधारी राजनीति को पाताल से भी नीचे ले जाएंगे। देश के राजनीतिक इतिहास का ये एक घनघोर ‘काला दिन’ है। आज पूरा देश आक्रोशित है और लोकतंत्र व्यथित।
— Akhilesh Yadav (@yadavakhilesh) May 4, 2026
चुनावी व्यवस्था के नाम पर केंद्रीय बलों का जो दुरुपयोग मतगणना में आज बंगाल में हुआ है, ठीक वैसा ही घपला 2022 के यूपी… pic.twitter.com/NcTyKIT6u4
ভবানীপুর বিধানসভা কেন্দ্রে ১৮ রাউন্ডের ভোটগণনা শেষে রাত ৯টা ২১ মিনিটের আপডেট অনুযায়ী, ১০,৯৯৪ ভোটে পিছিয়ে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে লিড বজায় রেখেছেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।
Bhabanipur assembly seat
ভবানীপুর বিধানসভা কেন্দ্র: ১৮ রাউন্ড শেষে ১০,৯৯৪ ভোটে পিছিয়ে মমতা, এগিয়ে শুভেন্দু
পশ্চিমবঙ্গ ও অসম বিধানসভা নির্বাচনে দলের সাফল্যের পর বিজেপি সদর দপ্তরে দলীয় কর্মীদের উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভাষণ শেষে তিনি যখন রওনা দিচ্ছিলেন, তখন তাঁকে বিদায় জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, বিজেপির জাতীয় সভাপতি নীতিন নবীন এবং কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা।
বিজেপি সদর দপ্তর ছাড়লেন প্রধানমন্ত্রী মোদী
মুখ্যমন্ত্রী তথা তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়কে বড় ব্যবধানে হারিয়ে ভবানীপুর বিধানসভা কেন্দ্রে জয়ী হয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এই বিপুল জয়ের পর খুশিতে মেতে উঠে মিষ্টি বিলি করতে দেখা গেল তাঁকে।
ভবানীপুরে বড় জয় শুভেন্দুর, বিলি করলেন মিষ্টি
মুখ্যমন্ত্রী তথা তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিপুল ব্যবধানে হারিয়ে ভবানীপুর বিধানসভা কেন্দ্রে জয়ী হলেন বিজেপির শুভেন্দু অধিকারী। জয়ের পর নিজের শংসাপত্র (Winning Certificate) প্রদর্শন করতে দেখা গেল তাঁকে।
ভবানীপুরে জয়ী শুভেন্দু অধিকারী, দেখালেন জয়ের শংসাপত্র
He says, "This was very important. Defeating Mamata Banerjee was crucial. This is… pic.twitter.com/N1zY3EHW33— ANI (@ANI) May 4, 2026
শিলিগুড়ি, পশ্চিমবঙ্গ:
শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ বলেন, "বাংলার মানুষকে ধন্যবাদ। তাঁদের সমর্থনেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এই মাটিতে আমরা বিজেপির পতাকা ওড়াতে পেরেছি। আমি প্রধানমন্ত্রী মোদী, নীতিন নবীন, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার এবং কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্বকে কৃতজ্ঞতা জানাচ্ছি। এখন মানুষের প্রত্যাশা ও দাবিদাওয়া পূরণ করার সময়..."
হার মেনে নিলেন এমকে স্ট্যালিন:
জনগণের রায় মাথা পেতে নিচ্ছি। জয়ীদের জানাই আন্তরিক অভিনন্দন।
மக்கள் தீர்ப்பைத் தலைவணங்கி ஏற்கிறோம். வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்!
— M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) May 4, 2026
கடந்த ஐந்தாண்டு காலத்தில் ஏராளமான திட்டங்களை உருவாக்கி, தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லாட்சியை வழங்கினோம். தமிழ்நாட்டை அனைத்து வகையிலும் உயர்த்தினோம். தேர்தல் களத்தில் எங்களது சாதனைகளைச் சொல்லியே வாக்குகளைக்… pic.twitter.com/CCsVdwJX0A
বঙ্গ বিজয়ের উল্লাস! ধুতি লুকে নজর কাড়লেন প্রধানমন্ত্রী মোদী
পরনে ধুতি, চোখেমুখে উপচে পড়া আত্মবিশ্বাস! বাংলায় বিপুল জয়ের পর একেবারে নিজস্ব মেজাজে ধরা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চিরাচরিত বাঙালি সাজে তাঁর এই জয় উদযাপন নজর কেড়েছে সবার।
𝐏𝐌 𝐌𝐨𝐝𝐢 𝐨𝐰𝐧𝐬 𝐭𝐡𝐞 𝐦𝐨𝐦𝐞𝐧𝐭 𝐢𝐧 𝐚 𝐜𝐥𝐚𝐬𝐬𝐢𝐜 𝐁𝐞𝐧𝐠𝐚𝐥𝐢 𝐝𝐡𝐨𝐭𝐢, 𝐜𝐞𝐥𝐞𝐛𝐫𝐚𝐭𝐢𝐧𝐠 𝐚 𝐬𝐰𝐞𝐞𝐩𝐢𝐧𝐠 𝐯𝐢𝐜𝐭𝐨𝐫𝐲 𝐢𝐧 𝐁𝐞𝐧𝐠𝐚𝐥 𝐰𝐢𝐭𝐡 𝐬𝐭𝐲𝐥𝐞 𝐚𝐧𝐝 𝐜𝐨𝐧𝐟𝐢𝐝𝐞𝐧𝐜𝐞. 🪷🔽 pic.twitter.com/3qOY67UGKi
— BJP (@BJP4India) May 4, 2026
আমাকে লাথি মারা হয়েছে, ঢুকতে দেওয়া হয়নি: মমতা
তীব্র ক্ষোভ উগরে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "আমাকে লাথি মারা হয়েছে, আমাকে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি।"
Mamata Banerjee says she was beaten inside counting room. tf 🗿😭😂😂 pic.twitter.com/AYw1trXufS
— BALA (@erbmjha) May 4, 2026
ভবানীপুর গণনাকেন্দ্র থেকে বেরোনোর সময় বিজেপি সমর্থকদের বিক্ষোভের মুখে পড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রীকে লক্ষ্য করে ‘ঘোটালাবাজ মমতা দূর হটো’ স্লোগান দিতে থাকেন গেরুয়া শিবিরের কর্মীরা।
ভবানীপুরে মমতাকে ঘিরে বিক্ষোভ বিজেপির, উঠল স্লোগান
গণনাকক্ষের ভেতরে আমাকে মারধর করা হয়েছে: বিস্ফোরক দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের
We will bounce back! pic.twitter.com/86PafNQSyd
— All India Trinamool Congress (@AITCofficial) May 4, 2026
বাংলার অগণিত কর্মীর আত্মত্যাগের ফলেই এই জয় সম্ভব হয়েছে। বিজেপির বহু মহিলা কর্মীকে নানাভাবে হেনস্থা ও অকথ্য অত্যাচারের শিকার হতে হয়েছে।
बंगाल में हमारे कितने ही कार्यकर्ताओं ने अपना जीवन इस जीत के लिए समर्पित किया है।
— BJP (@BJP4India) May 4, 2026
भाजपा की कितनी ही महिला कार्यकर्ताओं को तमाम अत्याचार सहने पड़े हैं।
आप कल्पना नहीं कर सकते कि केरलम और बंगाल में भाजपा के हर कार्यकर्ता को कितनी मुसीबतें झेलनी पड़ी हैं।
उन पर कितने जुल्म और… pic.twitter.com/sRWQtmlGZm
দেশ আজ স্পষ্ট করে দিয়েছে যে তারা বিভাজন নয়, বরং উন্নয়ন চায়। আঞ্চলিক আবেগ ও প্রত্যাশাকে সম্মান জানিয়ে জাতীয় সমস্যার সমাধানে কাজ করাই বিজেপির লক্ষ্য। তামিলনাড়ুর মানুষ এবার এক নতুন পরীক্ষা চালিয়েছেন। আমি ইউডিএফ (UDF) এবং অন্যান্যদের আশ্বস্ত করছি যে, আপনাদের প্রয়োজনে ভারত সরকার সবসময় কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে। দেশের সমস্ত নাগরিক ও ভোটারদের আমি আবারও আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের এই সমর্থন আমি সশ্রদ্ধ চিত্তে গ্রহণ করছি।
কমিউনিস্ট আদর্শ নিয়ে কংগ্রেসকে কড়া আক্রমণ প্রধানমন্ত্রী মোদীর:
"আজ দেশের একটি রাজ্যেও কমিউনিস্ট পার্টি ক্ষমতায় নেই—একটিও না। এটা শুধু ভোটের রাজনীতির বদল নয়, বরং মানুষের চিন্তাভাবনার পরিবর্তন। উন্নয়নকামী ভারত কোন পথে এগোতে চায়, এটা তারই প্রতিফলন।আজকের ভারত চায় উন্নতি, কর্মসংস্থান আর শিক্ষা। দেশ এমন রাজনীতি চায় যা ভারতকে এগিয়ে নিয়ে যাবে। কিন্তু আজ কংগ্রেস সেই কমিউনিস্ট আদর্শকেই আপন করে নিতে চাইছে, যাকে দেশবাসী ইতিমধ্যেই প্রত্যাখ্যান করেছে।কংগ্রেসের একটা কথা ভুলে যাওয়া উচিত নয়—জনগণ যে আদর্শকে বর্জন করেছে, যারা সেই আদর্শকে আঁকড়ে ধরবে, জনগণ তাদেরও বর্জন করবে।"
নারী শক্তি নিয়ে বড় বার্তা প্রধানমন্ত্রী মোদীর:
"বিকশিত ভারত গড়ার লক্ষ্যে অঙ্গ, বঙ্গ এবং কলিঙ্গ—এই তিন অঞ্চলের ফের শক্তিশালী হয়ে ওঠা অত্যন্ত জরুরি। আমি গর্বিত যে এই তিন প্রান্তই এনডিএ-র (NDA) ওপর আস্থা রেখেছে। উন্নত ভারতের অন্যতম প্রধান স্তম্ভ হল নারী শক্তি। কিন্তু সম্প্রতি কংগ্রেস-সহ বেশ কিছু দল এর বিরোধিতা করেছে। আমি আগেই বলেছিলাম, যারা মহিলা সংরক্ষণ বিলের বিরোধিতা করবে, তাদের মহিলাদের ক্ষোভের মুখে পড়তে হবে।"
বাংলায় ভোট নিয়ে বড় বার্তা প্রধানমন্ত্রী মোদীর:
এবার বাংলায় প্রথমবার শান্তিপূর্ণ ভোট হয়েছে। ভয়ের বদলে জয় হয়েছে গণতন্ত্রের। বাংলা আজ পরিবর্তনের এক নতুন অধ্যায়ে পা রাখছে, আর এই সময়ে আমি একটি বিশেষ আবেদন করতে চাই। অতীতে বাংলায় অনেক প্রাণ অকালে ঝরে গিয়েছে। আমার দৃঢ় বিশ্বাস, আজ থেকে বাংলায় নির্বাচনের নামে যে সংস্কৃতি চলে আসছে, তা এবার বদলাতে হবে। বিজেপি জিতেছে ঠিকই, কিন্তু এখন আর বদলা নয়, বদল দরকার। আমি আবেদন করছি—আসুন এই হিংসার রাজনীতি চিরতরে বন্ধ করি। কে কাকে ভোট দিয়েছেন বা দেননি, সেই ভেদাভেদ ভুলে বাংলার সেবায় আমাদের সবাইকে একজোট হয়ে কাজ করতে হবে।
পিএম মোদী লাইভ:
"বন্ধুরা, আজ বাংলার ভবিষ্যতের জন্য এক নতুন পথচলা শুরু হল। এই যাত্রায় উন্নয়ন, ভরসা আর নতুন আশা—সবই এগোবে কাঁধে কাঁধ মিলিয়ে। আজ আমি বাংলার প্রতিটি মানুষকে কথা দিচ্ছি, আপনাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আমরা দিন-রাত এক করে কাজ করব। মহিলারা পাবেন নিরাপদ পরিবেশ, বন্ধ হবে পরিযান আর ঘরে ঘরে তৈরি হবে কর্মসংস্থানের সুযোগ। এই বিশাল জয়ের দোরগোড়ায় দাঁড়িয়ে আজ আমরা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করছি। আমাদের মনেও যেন সেই একই স্বপ্ন থাকে— 'চিত্ত যেথা ভয়শূন্য'। বিজেপি সরকার বাংলাকে ভয়মুক্ত করবেই— এটাই মোদীর গ্যারান্টি।"
বাংলায় নতুন সূর্যোদয়: কর্মীদের কৃতিত্ব দিয়ে বড় বার্তা প্রধানমন্ত্রী মোদীর
"আজ বাংলায় বিজেপির এই সাফল্যের কৃতিত্ব আমি সমস্ত কার্যকর্তা এবং তাঁদের পরিবারকে দিচ্ছি। এই জয় আমি বাংলার মানুষের উদ্দেশ্যে উৎসর্গ করছি। সাথীরা, ৪ মে-র এই সন্ধ্যা হয়তো ঘনিয়ে আসছে, কিন্তু বাংলার পবিত্র মাটিতে এক নতুন সূর্যোদয় হয়েছে।"












Click it and Unblock the Notifications