মধ্যপ্রদেশে বিজেপির সরকার গড়ায় বাধা হয়ে দাঁড়াল মাত্র ৪৩৩৭টি ভোট

সংখ্যাটা মাত্র ৪৩৩৭। এই কটি ভোট পেলেই মধ্যপ্রদেশে সরকার গড়তে পারত বিজেপি। তবে তা পারেনি।

সংখ্যাটা মাত্র ৪৩৩৭। এই কটি ভোট পেলেই মধ্যপ্রদেশে সরকার গড়তে পারত বিজেপি। তবে তা পারেনি। ৭টি বিধানসভায় মোট এই কটি ভোট পেলেই সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যেত গেরুয়া শিবির। তবে তা হয়নি। এত কম ভোটে হেরে শেষ অবধি বিরোধী কংগ্রেসকে জায়গা ছেড়ে দিতে হয়েছে।

মধ্যপ্রদেশে বিজেপির সরকার গড়ায় বাধা হয়ে দাঁড়াল ৪৩৩৭ সংখ্যাটি

রাজনগরে ৭৩২ ভোট, রাজপুর (এসটি)-তে ৯৩২ ভোট, সুয়াস্রাতে ৩৫০ ভোট, গোয়ালিয়র দক্ষিণে ১২১ ভোট, জব্বলপুর উত্তরে ৫৭৮ ভোট, দামোহে ৭৯৮ ভোট ও বিয়াওরায় ৮২৬ ভোটে বিজেপি হেরে গিয়েছে। এর যোগফল করলে দাঁড়ায় ৪৩৩৭ টি ভোট।

মধ্যপ্রদেশে ২৩০টি আসনের মধ্যে বিজেপি জিতেছে ১০৯টি আসনে। কংগ্রেস জিতেছে ১১৪টি আসনে। এই কটি আসনে বিজেপিকে হারিয়ে সবকটিতেই জয়ী হয়েছে কংগ্রেস।

রাজ্যের মোট ৩.৭৭ মোটি ভোটার ২৮ নভেম্বর ভোট দান করেন। বিজেপি পেয়েছে ৪১ শতাংশ ভোট। কংগ্রেস পেয়েছে ৪০.৯ শতাংশ ভোট। অর্থাৎ বিজেপি কংগ্রেসের চেয়ে ৪৭, ৮২৪টি ভোট বেশি পেয়েও হেরে গিয়েছে।

মধ্যপ্রদেশে ১ হাজারের কম ভোটে প্রার্থী জিতেছে এমন আসন রয়েছে ১৩টি। তার মধ্যে কংগ্রেস ১১টিতে ও বিজেপি ২টিতে জয়লাভ করেছে। এরাজ্যে বিএসপি ২টি, সমাজবাদী পার্টি ১টি ও নির্দলরা ৪টি আসন পেয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+