চলতি মাসেই শেষ হচ্ছে ৪ সপ্তাহের সময়সীমা, জুন থেকেই শুরু কোভ্যাক্সিনের দ্বিতীয় ডোজের টিকাকরণ
চলতি মাসেই শেষ হচ্ছে ৪ সপ্তাহের সময়সীমা, জুন থেকেই শুরু কোভ্যাক্সিনের দ্বিতীয় ডোজের টিকাকরণ
করোনা দমাতে গোটা দেশজুড়েই দ্রুত প্রক্রিয়ায় চলছে টিকাকরণ। এদিকে ভাঁড়ারে টান পড়ায় একাধিক রাজ্যে শুরু হয়েছে হাহাকার। চলতি মাসের এক তারিখ থেকে গোটা দেশে সমস্ত প্রাপ্তবয়ষ্কদের করোনা টিকাকরণের কথা থাকলেও একাধিক রাজ্যে থমকেছে সেই প্রক্রিয়া। এদিকে করোনা টিকাকরণে এখনও পর্যন্ত ভারত বায়োটেকের কোভ্যাক্সিন ও সিরাম ইন্সস্টিটিউটের কোভিশিল্ডেই ভরসা কেন্দ্রের।

সূত্রের খবরস জুনের প্রথম সপ্তাহে ৯১ হাজার ৯৬০ ডোদ কোভ্যাক্সিন পেতে চলেছে দিল্লি। যার পুরোটেই যারা এখনও পর্যন্ত প্রথম ডোজ নিয়েছেন তাদের দ্বিতীয় ডোজ দিতে ব্যবহার করা হবে বলে জানা যাচ্ছে। এদিকে কোভিশিল্ডের ক্ষেত্রে টিকা ডোজের ব্যবধান বাড়ানো হলেও কোভ্যাক্সিনের ক্ষেত্রে এখনও সেই মেয়াদ ৪ থেকে ৬ সপ্তাহের মধ্যেই রয়েছে।
আর ঠিক সেই কারণেই কোভ্যাক্সিনের দ্বিতীয় ডোজ দিতে দেরি করতে চাইছে না সরকার। সরকারের তরফে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তও নেওয়া হয়ে গিয়েছে বলে জানান দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া। এমনকী ১৮ থেকে ৪৪ বছর বয়সী যাঁরা এই টিকা পেয়েছেন ১ মে-র পরবর্তী সময়ে তাদের ক্ষেত্রেও এই নিয়ম কার্যকর হবে বলে জানা যাচ্ছে।
এদিকে রাজধানীতে চলতি মাসের ৩ তারিখ থেকে ১৮ বছরের উর্ধে সকলের জন্য টিকাকরণ শুরু হয়। ওইদিন যারা টিকা নিয়েছিলেন তাদের সকলেই ৩১ মে চার সপ্তাহ সম্পন্ন হচ্ছে বলে জানা যাচ্ছে। এরপর থেকে তারা প্রত্যেকেই সরকারি নির্দেশিকা অনুযায়ী দ্বিতীয় ডোজ নেওয়ার যোগ্য। কেন্দ্রের নির্দেশিকা অনুযায়ী কোভ্যাক্সিনের একটি ডোজ নেওয়ার এক থেকে দেড় মাসের মধ্যে দ্বিতীয় ডোজ নেওয়া বাধ্যতামূলক। কোভিশিল্ডের ক্ষেত্রে তা বর্তমানে ১২ সপ্তাহ।












Click it and Unblock the Notifications