মুম্বই গণধর্ষণ মামলায় চার দোষীকে যাবজ্জীবনের নির্দেশ আদালতের

যদিও পীড়িতা এই ঘটনায় অনেক পরে অভিযোগ দায়ের করেন। মূলত ওই একই জায়গায় ২২ আগস্ট ৫ জন মিলে এক চিত্রসাংবাদিকের গণধর্ষণ করে, এই ঘটনা প্রকাশ্যে আসার পরই ওই নির্যাতিতা টেলিফোন অপারেটর অভিযোগ দায়ের করেন। এই দুই ঘটনাতেই তিনজন একই ব্যক্তি জড়িত। এই তিনজন দুটি ঘটনাতেই দোষী সাব্যস্ত হয়েছে।
টেলিফোন অপরেটার কর্মীর গণধর্ষণ কাণ্ডে দোষীদের যাবজ্জীবনের পক্ষে সওয়াল করেন সরকার পক্ষের আইনজীবী উজ্জ্বল নিকম। তিনি বলেন, ভারতীয় দণ্ডবিধির ধর্ষণ সম্পর্কিত সংশোধিত বিধানের আওতায় দোযীদের যাবজ্জীবনের আদেশ দেওয়া হোক।
দোষী তিনজন একই ব্যক্তি মুম্বইয়ের শক্তিমিলে গণধর্ষণের দুই ঘটনাতেই জড়িত ছিল
বাহাত্তর ঘণ্টার মধ্যে অভিযুক্তদের গ্রেফতার। দুমাসে চার্জশিট। সাত মাসে রায়। দক্ষিণ মুম্বইয়ে চিত্র সাংবাদিককে গণধর্ষণের মামলায় ব্যতিক্রমী তত্পরতা দেখাল মুম্বই পুলিস। গতকাল ওই মামলার অভিযুক্তদের চারজনকেই দোষী সাব্যস্ত করে আদালত। তাদের তিনজনেই আবার দোষী সাব্যস্ত হয়েছে আরেকটি গণধর্ষণ মামলায়। আগামিকাল দুটি মামলারই সাজা ঘোষণা।
অন্যদিকে চিত্র সাংবাদিকের গণধর্ষণ কাণ্ডের দু সপ্তাহের মধ্যে পীড়িতা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। তবে এই ঘটনায় তৎপরতা দেখায় পুলিশও। বাহাত্তর ঘণ্টার মধ্যে অভিযুক্তদের গ্রেফতার করা হয়। দুমাসে চার্জশিট গঠন করা হয়। সাত মাসের মাসের মধ্যে রায় দেয় আদালতও।
যে চারজনের যাবজ্জীবনের নির্দেশ দিল আদালত, তাদের নাম বিজয় যাদব,কাসিম শেখ আলিয়াস বেঙ্গলি, সলিম আনসারি এবং মহম্মদ আসফাক শেখ।
বৃহস্পতিবার, সেশন কোর্টের তরফে দোষী চার জনের বিরুদ্ধে গণধর্ষণ, তথ্যপ্রমাণ ধ্বংস করা, অপরাধমূলক ষড়যন্ত্র-সহ মোট ১৩টি ধারায় দোযী সাব্যস্ত হয়েছে।
টেলিফোন অপারেটর গণধর্ষণ মামলায় পঞ্চম অপরাধী নাবালক। আপাতত সংশোধনাগার বোর্ডের সামনে ট্রায়াল হচ্ছে। তবে ক্রাইম ব্রাঞ্চের প্রধান হিমাংশু রায়ের কথায়, আমার ব্যক্তিগত ধারণা এই ধরণের অপরাধের ক্ষত্রে নাবালকের বয়ঃসীমা কমিয়ে ১৬ করা উচিত।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications