৪ দিনে ৩৯ বার ভূমিকম্প! বাড়ছে বড় বিপদের আশঙ্কা, কী জানাচ্ছেন বিশেষজ্ঞরা?

ভূমিকম্পের পর দুই থেকে একটা আফটার শক একদমই স্বাভাবিক। কিন্তু টানা ৪ দিন ধরে একটার পর একটা কম্পন চিন্তায় ফেলেছে ভূতত্ত্ববিদদের। বাংলার গা ঘেঁষা পাহাড়ি রাজ্য সিকিমে এইরকম অস্বাভাবিক ভূকম্পনকে একদমই ভালো লক্ষণ হিসেবে দেখছেন না বিশেষজ্ঞরা।

গত শুক্রবার গভীর রাত থেকে আজ সকাল পর্যন্ত সিকিমে মোট ৩৯ বার ভূমিকম্প হয়েছে। রিখটার স্কেলে প্রতিটি কম্পনের মাত্রা ছিল ৩ থেকে ৪ এর মধ্যে। যদিও কম্পনের শক্তি খুব বেশি ছিল না, তবুও সমস্যাটা তৈরি করছে তার ঘনঘটা। পর পর একটানা এতবার কেঁপে ওঠা একদমই অস্বাভাবিক বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। উত্তরবঙ্গের বেশ কয়েকটি এলাকায় গত শুক্রবার রাতের প্রথম কম্পনের প্রভাব টের পাওয়া গিয়েছিল। তার পরের কয়েক ঘণ্টার মধ্যে আবার একের পর এক কম্পন হতে থাকে। আজ সকালেও নামচি এবং মঙ্গন এলাকায় ফের কেঁপে উঠেছে মাটি।

সিকিম বাংলার খুবই কাছে। নিয়মিত পর্যটকদের যাতায়াত রয়েছে এই জায়গায়। তাই এরকম লাগাতার ভূকম্পনে শুধু সিকিম নয়, পশ্চিমবঙ্গের জন্যও অনেকটা উদ্বেগ বাড়াচ্ছে। যদি বড় কোনও কম্পন হলে তার প্রভাব বাংলাতেও পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ভূতত্ত্ববিদরা আশঙ্কা করছেন যে, এগুলি বড় ভূমিকম্পের আগে হওয়া ফোর শক হতে পারে। তাঁদের মতে, অনেক সময় এরকম ছোট ছোট কম্পনগুলি বড় ধাক্কার ইঙ্গিত দেয়। আর সেই কারণেই সিকিমের বিপর্যয় মোকাবিলা দফতর সাধারণ মানুষকে সতর্ক থাকার বার্তা দিয়েছে। প্রয়োজনে তাদের নিরাপদ আশ্রয়ের কথাও ভাবতে বলেছে।

এদিকে, পাহাড়ে জলাধার তৈরি, বেপরোয়া নির্মাণকাজ অথবা সুড়ঙ্গ বানাতে বিস্ফোরণ, এই সমস্ত কাজের সঙ্গে কম্পনের কোনও যোগ আছে কি না, তা নিয়ে খোঁজখবর শুরু করেছেন বিশেষজ্ঞরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+