৩৬ টি নিষিদ্ধ চিনা অ্যাপ ফিরল ভারতে, তালিকায় আছে টিক-টক, পাবজি?

ঘটনার সূত্রপাত ২০২০ সাল। একে একে ডোকলাম, প্যাংগং হ্রদ সংলগ্ন এলাকায় ভারত ও চিনের সংঘর্ষের ফলে উত্তপ্ত হয়ে উঠেছিল সীমান্ত এলাকা। প্রতিবেশী চিনের সঙ্গে ভারতের সম্পর্ক প্রায় তলানিতে গিয়ে ঠেকে। ভারত ও চিন সম্পর্কের অবনতির ফলস্বরূপ ২৬৭টি চিনা অ্যাপ নিষিদ্ধ করা হয়েছিল ২০২০ সাল থেকে।

তবে সম্প্রতি চিনের সঙ্গে ভারতের সম্পর্কের আগের থেকে অনেক উন্নতি হয়েছে বলে আভাস দিয়েছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সংসদে ভাষণ দিতে গিয়ে এক বিবৃতিতে তিনি উল্লেখ করেন, ভারত ও চীনের সম্পর্ক খারাপ বলা চলে না। আর তারপর থেকেই শুরু হয় নতুন জল্পনা।

mobile

ভারত ও চিনের সম্পর্ক প্রায় পাঁচ বছর পর ধীরে ধীরে উন্নতির দিকে এগিয়ে চলেছে, তা বলা যায়। আর যার ফল স্বরূপ বেশ কিছু নিষিদ্ধ হয়ে যাওয়া চিনা অ্যাপকে দেশে পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছে ভারত। প্রায় ৩৬টি অ্যাপ ডাইনলোডের জন্য উপলব্ধ গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোরে। গেমিং, শপিং, বিনোদন, ফাইল শেয়ারিং এবং কন্টেন্ট তৈরি সহ অ্যাপগুলি বিভিন্ন বিভাগের অন্তর্গত।

এই অ্যাপগুলির মধ্যে কিছু অ্যাপ এখনও চিনা ডেভেলপারদের দ্বারা পরিচালিত হচ্ছে। অন্যগুলি ভারতীয় বাজারে পুনরায় প্রবেশের জন্য বিকল্প পথ বেছে নিয়েছে। জনপ্রিয় ফ্যাশন অ্যাপ শাইন রিলায়েন্সের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে পুনরায় ভারতে লঞ্চ করতে চলেছে। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, যে শাইন সম্পর্কিত সব ডেটা এখন ভারতেই সংরক্ষণ করা হবে। চিনের সঙ্গে কার্যত আর কোনও সম্পর্ক থাকছে না এই অ্যাপের।

তবে সকলের নজর ছিল জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটিং অ্যাপ টিক-টক কি ভারতে ফিরবে? এছাড়াও গেমিং অ্যাপ পাবজি নিয়েও প্রশ্ন রয়েছে বিস্তর। নেটিজেনদের জন্য সুখবর। কারণ টিক টক, পাবজি, ইউসি ব্রাউজার সহ একাধিক নিষিদ্ধ চিনা অ্যাপকে পুনরায় ভারতে চালু করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+