GST ফাঁকি দেওয়ার জের, ৩৫৭টি গেমিং ওয়েবসাইট ব্লক এবং ২৪০০টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত হল এবার

ভারতের পণ্য ও পরিষেবা কর গোয়েন্দা অধিদপ্তর (ডিজিজিআই) অবৈধ অফশোর অনলাইন গেমিং প্ল্যাটফর্মের বিরুদ্ধে বড়সড় পদক্ষেপ নিয়েছে। শনিবার অর্থ মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, ৩৫৭টি অবৈধ ওয়েবসাইট ব্লক করা হয়েছে এবং ২,৪০০টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করা হয়েছে।

ডিজিজিআই বর্তমানে ৭০০টি অফশোর ই-গেমিং সত্তার বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে, যেগুলো কোনও রকম কোনও নিবন্ধন ছাড়াই ভারতীয় গ্রাহকদের কাছ থেকে অর্থ সংগ্রহ করছিল এবং জিএসটি ফাঁকি দিচ্ছিল। দীর্ঘদিন ধরেই সেই তথ্য ছিল ডিজিজিআই-এর কাছে। আর তাতেই সবচেয়ে বেশি নজরে ছিল এই ৩৫৭টি ওয়েবসাইট।

gaming Mobile

ডিজিজিআই-এর তদন্তে ঠিক কী উঠে এসেছে?

তদন্তে উঠে এসেছে যে, ভারতের বাইরে থেকে অনলাইন মানি গেমিং প্ল্যাটফর্ম পরিচালনা করা হচ্ছিল। গ্রাহকদের কাছ থেকে অর্থ সংগ্রহের জন্য নকল ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করা হচ্ছিল। সাতগুরু, মহাকাল এবং অভি২৪৭-এর মতো প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে ভারতীয়দের জুয়ায় লিপ্ত করা হচ্ছিল।

এই তদন্ত প্রক্রিয়া চালানোর পরই ১৬৬টি ভুয়ো অ্যাকাউন্ট ব্লক করা হয়। এই প্ল্যাটফর্মগুলির সাথে যুক্ত থাকাই এই ১৬৬টি ভুয়ো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্লক করা হয়েছে এবং তিনজন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। আরও ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত চলছে বলেই জানা যাচ্ছে।

মন্ত্রণালয় জানিয়েছে, বেশ কয়েকজন বলিউড তারকা, ক্রিকেটার এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা এই প্ল্যাটফর্মগুলির প্রচারে জড়িত ছিলেন। তাই এবার তাঁদেরও সন্ধান চালানো হচ্ছে বলে জানাচ্ছে গোয়েন্দা বিভাগ। সাধারণ মানুষকে এই ধরনের প্ল্যাটফর্ম থেকে দূরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এটি ব্যক্তিগত আর্থিক ক্ষতির পাশাপাশি জাতীয় নিরাপত্তার জন্যও হুমকি তৈরি করতে পারে বলে জানাচ্ছে ডিজিজিআই।

ভারতে অনলাইন জুয়া ও গেমিং সংক্রান্ত কেলেঙ্কারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ শুরু করেছে ডিজিজিআই। অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, এ ধরনের প্ল্যাটফর্মে লেনদেন নজরদারিতে রয়েছে এবং কর ফাঁকি দেওয়া কোনো সংস্থাকেই রেহাই দেওয়া হবে না। ফলে ভবিষ্যতে এই অবৈধ ওয়েবসাইট ও ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলির সংখ্যা যে বাড়বে, তা নিয়ে কোনও সন্দেহ নেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+