First Hydrogen Train: ৩৫ টি হাইড্রোজেন ট্রেন চালাবে রেল, তৈরি পরিকল্পনা! কোন রুটে ছুটবে? তালিকায় বাংলাও?
First Hydrogen Train: ইতিহাসের সামনে ভারতীয় রেল (Indian Railways)। খুব শীঘ্রই ভারতের রেল লাইনে পরীক্ষা হবে দেশের প্রথম হাইড্রোজেন ট্রেনের। চেন্নাই'য়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টারিতে এই ট্রেন (ICF) তৈরি করা হয়েছে। প্রতি ঘণ্টায় ১০০ কিমি গতিতে ছুটতে পারবে এই ট্রেন। শুধু তাই নয়, ১২০০ হর্স পাওয়ারের এই ট্রেনটি একবারে ২৬৩৮ জন যাত্রী বহন করতে সক্ষম হবে। ট্রায়াল রান সফল হলেই বাণিজ্যিক ভাবে এই ট্রেন চলবে ভারতীইয় রেল ট্র্যাকে। যা যুগান্তকারী হবে বলেই মনে করা হচ্ছে।
রেলপথ মন্ত্রক হাইড্রোজেন ফুয়েল সেলে ছুটবে এমন ট্রেন (First Hydrogen Train) নির্মাণের জন্য ২৮০০ কোটি টাকা বরাদ্দ করা হয়। মোট ৩৫ টি ট্রেন এতে তৈরি করা হবে। বিশ্বের প্রথম সারিতে থাকা একাধিক দেশে হাইড্রোজেন ট্রেন চলে। এবার সেই তালিকায় উঠে এল ভারতও। ৮ কোচের হবে এই হাইড্রোজেন ট্রেন।

এই ট্রেনে দুষন একেবারেই হয়না। কার্বন নিঃসরণ কমাতে এবং শূন্য কার্বন লক্ষ্যমাত্রা নিয়েই এই ট্রেন তৈরি করা হচ্ছে। ট্রায়াল রানের সময় রেল আধকারিকরা প্রযুক্তি সহ একাধিক পরিকাঠামো খতিয়ে দেখা হবে। সবকিছু সফল হলেই বাণিজ্যিক ভাবে হাইড্রোজেন চালানো হবে বলে জানা যাচ্ছে।
First Hydrogen Train: ৩৫ হাইড্রোজেন ট্রেন চালানোর টার্গেট
ভারতীয় রেলওয়ে এই ট্রেনগুলি 'হাইড্রোজেন ফর হেরিটেজ'-এর অধীনে হেরিটেজ এবং পাহাড়ি রুটে চালাবে। মোট ৩৫ টি ট্রেন চালানোর টার্গেট নিয়েছে রেল। শুধু ট্রেন চালালেই তো হবে না, প্রয়োজন পরিকাঠামো উন্নয়নের। আর সেই কাজ করতে ৬০০ কোটি টাকা আলাদা ভাবে রাখা হয়েছে বলে জানা যাচ্ছে। চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি (ICF) এই ট্রেনটি তৈরি করছে। রেল আধিকারিকদের কথায়, পরিবহনের ক্ষেত্রে আগামিদিনে ভারতীয় রেলের এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে চলেছে। বিশেষ করে হেরিটেজ রুটগুলিতে গতি বাড়ানোর লক্ষ্যেই রেলমন্ত্রক কাজ করছে বলেও খবর।
First Hydrogen Train: এই ট্রেন অন্য ট্রেনের তুলনায় কোথায় আলাদা?
ভারতে চলা অন্যান্য ট্রেনের তুলনায় নয়া হাইড্রোজেন ট্রেন অনেক ক্ষেত্রেই আলাদা। বিশেষ করে এই ট্রেন সম্পূর্ণ ভাবে দুষণ মুক্ত। একেবারেই কার্বন নির্গত হয় না এই ট্রেন থেকে। নতুন জ্বালানি উৎস (হাইড্রোজেন) এবং প্রযুক্তি (ফুয়েল সেল) ব্যবহার করা হয়েছে। যা একেবারেই পরিবেশ বান্ধব। হাইড্রোজেন ট্রেন হাইড্রোজেন ফুয়েল সেল নিয়ে গঠিত, যা হাইড্রোজেন গ্যাস এবং অক্সিজেন রাসায়ানিক ক্রিয়ার মাধ্যমে বিদ্যুৎ তৈরি করে। শুধুমাত্র জল (H₂O) এবং শক্তি উৎপন্ন করে, যা পরিবেশের জন্য অত্যন্ত পরিষ্কার এবং দূষণমুক্ত বলে দাবি।












Click it and Unblock the Notifications