৩০০ পাকিস্তানি জঙ্গি ভারতে অনুপ্রবেশে তৈরি : গোয়েন্দা রিপোর্ট
প্রায়৩০০এর মতো পাকিস্তানি জঙ্গি ভারতে অনুপ্রবেশ করবে বলে জানিয়েছে ভারতের গোয়ান্দা সূত্রগুলি
ইসলামাবাদ, ১৩ই জানুয়ারি : সীমান্তে নিরাপত্তারক্ষীদের মধ্যে ফের সতর্কতা জারি হয়েছে। কারণ গোয়েন্দা রিপোর্ট বলছে, ফের সীমান্ত পেরিয়ে এদেশে ঢোকার ছক কষছে পাকিস্তানি জঙ্গিরা। গোয়েন্দা সূত্রে খবর, মোট ১২টি জঙ্গি লঞ্চ প্যাড থেকে ৩০০ জন জঙ্গি প্রস্তুতি নিচ্ছে এদেশে অবৈধ অনুপ্রবেশের।
সেপ্টেম্বরের শেষের দিকে সীমান্ত পেরিয়ে পাকিস্তানে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক করে ভারতীয় সেনা। সেই হামলার পরও জঙ্গি তত্পরতা কমেনি পাকিস্তানে। মাঝে কয়েকদিন আপাত শান্ত থাকলেও এখন এমন মোট ১২টি জঙ্গি লঞ্চ প্যাডের হদিশ ভারতীয় গোয়েন্দারা পেয়েছেন যেখান থেকে ভারতের উপরে ফের হামলার ছক কষা হয়েছে।

ডিএনএ-র একটি রিপোর্ট বলছে, গোয়েন্দাদের নিজস্ব নজরদারি ও প্রযুক্তির সাহায্যেই এই নতুন লঞ্চ প্যাড ও জঙ্গিদের উপস্থিতির কথা জানা গিয়েছে। ভারতে প্রবেশের পর এই জঙ্গিদের কোথায় স্বাগত জানানো হবে, সেই সম্পর্কেও গোয়েন্দাদের কাছে তথ্য রয়েছে।
লোজাব উপত্যকা, রাজওয়ারের জঙ্গল, বান্দিপোরা, কাজিকুণ্ড, রাফিয়াবাদ, নওগাম এলাকাগুলিতে অনুপ্রবেশকারী জঙ্গি স্বাগত জানিয়ে নিয়ে যাবে এদেশের লিঙ্কম্যানরা। এরপর হ্যান্ডলারদের সঙ্গে দেখা করে আর্থিক ও আনুষাঙ্গিক নানা সাহায্য দিয়ে দেওয়া হবে জঙ্গিদের। এরপরই হামলার জন্য প্রস্তুত হবে জঙ্গিরা।
ভারতীয় গোয়েন্দা রিপোর্টে স্পষ্ট করে বলা হয়েছে যে, ভারতীয় সেনার সার্জিক্যাল স্ট্রাইকের পরে পাকিস্তানে পাক জঙ্গিদের প্রভূত ক্ষতি হয়েছে। সীমান্তের ওপারে লাইন দিয়ে যে ঘাঁটিগুলি থেকে ভারত বিরোধী হামলার ছক কষা হচ্ছিল তা জোর ধাক্কা খেয়েছে। তাই একপ্রকার মরিয়া হয়েই ফের হামলার জন্য সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশে তৈরি জঙ্গিরা।
সাধারণভাবে শীতের সময়ে শৈত্যপ্রবাহ ও তুষারপাতের ফলে সীমান্ত এলাকাগুলিতে অনুপ্রবেশের হার অনেক কম থাকে। তবে বর্তমান পরিস্থিতিতে পাকিস্তান সীমান্তে থাকা জঙ্গিরা এতটাই মরিয়া যে প্রতিকূল পরিস্থিতিতেও সীমান্ত পেরিয়ে ঢোকার মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications