অসমের তিনসুকিয়ায় সেনা কনভয়ে জঙ্গি হামলা, মৃত ৩ সেনা জওয়ান, আহত ৪

অসমের তিনসুকিয়া দজেলার দিগবইয়ে সেনাবাহিনীর গাড়িতে জঙ্গি হামলায় কমপক্ষে ৩ জওয়ানের মৃত্যু হয়েছে। এছাড়াও ৪ জন আহত হয়েছেন।

দিগবই, ১৯ নভেম্বর : অসমের তিনসুকিয়া দজেলার দিগবইয়ে সেনাবাহিনীর গাড়ি শক্তিশালী বিস্ফোরণের কবলে পড়লে কমপক্ষে ৩ জওয়ানের মৃত্যু হয়েছে। এছাড়াও ৪ জন আহত হয়েছেন।

প্রতিরক্ষা জনসংযোগ আধিকারিক লেফটানেন্ট কর্নেল সুনীত নিউটব জানিয়েছেন, সকাল সাড়ে পাঁচটা নাগাদ পেংরি এলাকায় এই ঘটনাটি ঘটে।

অসমের তিনসুকিয়ায় সেনা কনভয়ে জঙ্গি হামলা, মৃত ৩ সেনা জওয়ান, আহত ৪

নিউটন সাংবাদিকদের জানিয়েছেন, সেনা যাতায়াতের রাস্তায় আইইডি পেতে রেখেছিল জঙ্গিরা। বিস্ফরোণ হতেই গাড়ি থেমে যায়। তখনই এলোপাথারি গুলি ছুঁড়তে শুরু করে জঙ্গিরা। আহত জওয়ানদের হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।

তিনসুকিয়ায় আলফা এবং সেনা জওয়ানদের মধ্যে এখনও গুলির লড়াই চলছে। উল্লেখ্য বুধবার পেংরি চা বগানের একটি ভ্যানে হামলা চালায় জঙ্গিরা। এই ঘটনায় ১ জনের মৃত্যু হয়েছিল, আহত হয়েছিলেন ২ জন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+