সরকার গঠনের আগেই দিল্লিতে উত্তেজনা, সংসদ ভবন চত্ত্বরে ঢোকার চেষ্টা ৩ সন্দেহভাজনের, উদ্ধার ভুয়ো আধারকার্ড
এখনও নতুন সরকার গঠন হয়নি দেশে। তার আগেই সংসদ ভবনের নিরাপত্তা নিয়ে উঠল প্রশ্ন। শুক্রবার সকালে সংসদ ভবনে ৩ সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তাঁরা ভুয়ো আধার কার্ড নিয়ে সংসদ ভবনে ঢোকার চেষ্টা করছিলেন বলে জানা গিয়েছে।
গত বছর উদ্বোধন করা হয়েছে নতুন সংসদ ভবনের। সেখানে শীতকালীন অধিবেশনও হয়েছে। শীতলালীন অধিবেশন চলাকালানীই সংসদ হামলার দিনে স্মোক অ্যাটাকের ঘটনা ঘটেছিল সংসদের ভেতরে। গ্যালারিতে বসে থাকা দুই যুব স্মোক বম্ব নিয়ে হামলা চালিয়েছিল সংসদ অধিবেশনের মধ্যেই।

সেই ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছিল পুলিশ। প্রশ্ন উঠেছিল সংসদ ভবনের নিরাপত্তা নিয়ে। কীভাবে স্মোক বম্ব নিয়ে ভেতরে প্রবেশ করলেন অভিযুক্তরা তা নিয়ে প্রশ্ন উঠেছিল। মহীসুরের বিজেপি সাংসদের কাছ থেকে সংসদ ভবনে দর্শকাসনে বসার অনুমতি পত্র নিয়ে ভেতরে প্রবেশ করেছিলেন তাঁরা। প্রায় দীর্ঘ দেড় বছর ধরে এই হামলার পরিকল্পনা চালিয়েছিলেন তাঁরা।
এদিকে আজই সংসদ ভবনের সেন্ট্রাল হলে বৈঠকে বসছেন এনডিএ-র নেতারা। সরকার গঠনের আগে হাইভোল্টেজ বৈঠক এটি। এই বৈঠকের পরেই এনমডিএ জোট সরকার গঠনের দাবি নিয়ে যাবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর আগে। সেখানে হাই সিকিউরিটি জোনে কীভাবে অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা প্রবেশ করার চেষ্টা করল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। একবার সংসদে স্প্রে বম্ব হামলার পরে কীভাবে আবারও ভুয়ো আধার কার্ড নিয়ে তাঁরা ঢোকার চেষ্টা করছেন তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।












Click it and Unblock the Notifications