রাজ্যপালের কনভয় পিষে মারল তিনজনকে, কোন রাজ্যে ঘটল এমন ঘটনা
তামিলনাড়ুর রাজ্যপাল বনোয়ারীলাল পুরোহিতের কনভয়ের একটি গাড়ির তলায় চাপা পড়ে দুর্ঘটনায় প্রাণ হারালেন তিনজন।
তামিলনাড়ুর রাজ্যপাল বনোয়ারীলাল পুরোহিতের কনভয়ের একটি গাড়ির তলায় চাপা পড়ে দুর্ঘটনায় প্রাণ হারালেন তিনজন। ঘটনাটি ঘটেছে শুক্রবার কাঞ্জিপুরম জেলায়। রাজ্যপাল কুড্ডালোর থেকে বৈঠক সেরে ফিরছিলেন। সেসময়ই ঘটনাটি ঘটে।

রাজ ভবনের প্রেস বিজ্ঞপ্তিতে জানা গিয়েছে, দুর্ঘটনা ঘটানো গাড়িটি ছিল বোলেরো। কাঞ্জিপুরমে আসার পরে গাড়িটি কনভয় থেকে বেরিয়ে যায়। তারপরই দুর্ঘটনা ঘটে। রাজ্যপালের ভবন থেকে সেটাই জানানো হয়েছে।
পুলিশ মৃত তিনজনকে সনাক্ত করেছে। তারা হলেন কৌশল্যা (৬২), সুরেশ (৩৫) ও কার্তি (১২)। এর মধ্য বৃদ্ধা মহিলা দুর্ঘটনায় তাঁর দুটি পা-ই হারান। পরে হাসপাতালে মারা গিয়েছেন। বাকী দুজন ঘটনাস্থলেই মারা যান।
নিউ কলপক্কম রোডে পুলিশের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের ধাক্কা মারে। মহাবলীপুরম পুলিশ মামলা দায়ের করে ঘটনার তদন্ত শুরু করেছে।
এদিকে এআইএডিএমকে ভাঙন ধরেছে অভিযোগ তুলে ফের বিধানসভায় মুখ্যমন্ত্রী ই পলানিস্বামীকে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে বলেছে ডিএমকে নেতা এমকে স্তালিন। রাজ্যপালও কেন সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ না করে সরকারি প্রকল্পগুলি ঘুরে আতিথ্যগ্রহণ করে চলেছেন তা নিয়েও তোপ দেগেছেন তিনি। যদিও রাজ্যপাল স্পষ্ট জানিয়েছেন, নিজের সাংবিধানিক এক্তিয়ারের মধ্যে থেকেই তিনি কাজ করছেন।












Click it and Unblock the Notifications