রাত পোহালেই শপথ গ্রহণ? প্যাটেল সরকারের নতুন মন্ত্রিসভা গঠন নিয়ে কী বলছে গুজরাত বিজেপি
রাত পোহালেই শপথ গ্রহণ? প্যাটেল সরকারের নতুন মন্ত্রিসভা গঠন নিয়ে কী বলছে গুজরাত বিজেপি
ভূপেন্দ্র প্যাটেল মসনদে বসার পর শীঘ্রই যে গুজরাতের মন্ত্রিসভায় বড় রদবদল ঘটতে চলেছে সেই ইঙ্গিত আগে থেকেই মিলছিল। এমনকী প্রবীণ নেতা তথা উপ মুখ্যমন্ত্রী নিতিন প্যাটেল ছাড়াও ভূপেন্দ্র সিং চুরাসমা, আরসি ফালদু এবং কৌশিক প্যাটেলের রাজনৈতিক ভবিষ্যত নিয়েও প্রশ্ন উঠে গিয়েছে। বাচ্চু খবর, ভাসান আহির, কিশোর কানানি, ধর্মেন্দ্রসিংহ জাদেজা, বিভাবরী দাভে এবং কুনভারজি বাভালিয়ার মতো নেতৃত্বও গুজরাত মন্ত্রিসভা থেকে বাদ পড়তে পারেন বলে শোনা গিয়েছে। তবে কবে রদবদল হবে তা নিয়ে বাড়ছিল জল্পনা।

আগামীকালই বড় রদবদল?
এদিকে শেষ পাওয়া খবর অনুযায়ী বৃহঃষ্পতিবারই গুজরাতের মন্ত্রিসভায় দেখা যেতে পারে বড় বদবদল। পুরনো মন্ত্রীদের জায়গায় দেখা যেতে পারে একাধিক নতুন মুখ। সূত্রের খবর, একযোগে প্রায় ২৭ জন নতুন মন্ত্রী দায়িত্ব পেতে পারেন প্যাটেল মন্ত্রিসভায়। একইসাথে এও শোনা যাচ্ছে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানির মন্ত্রিসভায় একাধিক মন্ত্রকের দায়িত্বে থাকা ২২ জন মন্ত্রীকে পদ থেকে সরিয়ে দেওয়া হতে পারে।

সোমবারই শপথ নেন ভূপেন্দ্র
প্রসঙ্গত উল্লেখ্য, শনিবার আচমকাই মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে দেখা যায় বিজয় রূপানিকে। আর তারপরেই নতুন মুখ্যমন্ত্রীর নাম নিয়ে শোনা যায় একাধিক কানাঘুষো। অবশেষে প্রাক্তন মুখ্যমন্ত্রী আন্দনীবেন প্যাটেল সহ মোদী-শাহ ঘনিষ্ট পাতিদান নেতা ভূপেন্দ্র প্যাটেলকে করা হয় নতুন মুখ্যমন্ত্রী। গত সোমবারই রাজ্যের ১৭তম মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন তিনি। আর তারপর থেকেই মন্ত্রিসভার সম্প্রসারণ থেকে রদবদল নিয়ে শোনা যাচ্ছিল একাধিক জল্পনা।

কী বলছেন গুজরাত বিজেপির মুখপাত্র
এদিকে এই প্রসঙ্গে বলতে গিয়ে গুজরাত বিজেপির মুখপাত্র ইয়ামাল ব্যাস বলেন, "আলোচনা চলছে। তবে কবে নতুন মন্ত্রিদের শপথ গ্রহণ হবে সেই বিষয়ে এখনই নিশ্চিত ভাবে কিছু বলা যাচ্ছে না। সম্ভাবনা রয়েছে বৃহঃষ্পতিবার হওয়ার।" এদিকে পুরনো মন্ত্রীদের জায়গায় নতুন মুখ হিসাবে মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন গণপতি সিং ভাসাভা, প্রদীপ সিং জাদেজা, জয়েশ রাদাদিয়া, দিলীপ ঠাকুর, ঈশ্বর প্যাটেল এবং আরসি ফালদু-র মতো বিধায়কেরা।

এখন থেকেই শুরু বিধানসভা নির্বাচনের প্রস্তুতি
এদিকে নয়া মন্ত্রিসভা গঠন নিয়ে জোরদার প্রস্তুতি শুরু দিয়েছে গুজরাত সরকার। ২৭ জন নতুন মুখের কথা শোনা গেলেও এখনও সেই বিষয়ে প্যাটেল সরকারের তরফে নিশ্চিত ভাবে কিছু বলা হয়নি। এদিকে আগামী বছর ডিসেম্বরে বিধানসভা নির্বাচন রয়েছে উত্তরপ্রদেশে। আর সেকথা মাথেই রেখেই নতুন সরকারকে ঢেলে সাজাতে চাইছে বিজেপি।
-
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা












Click it and Unblock the Notifications