Hathras Stampede: তুমুল হুড়োহুড়ি, চারপাশ জুড়ে ছড়িয়ে দেহ! পদপিষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু ২৭ জনের
Hathras Stampede: ফের একবার সংবাদ শিরোনামে উত্তরপ্রদেশের হাথরসে। পদপিষ্ঠ হয়ে অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। মৃতদের মধ্যে তিনটি বাচ্চা আছে বলেও জানা গিয়েছে। ঘটনায় আরও একাধিক পুণ্যার্থী আহত। তাদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছে।
ঘটনার খবর (Hathras Stampede) পেয়েই ঘটনাস্থলে গিয়েছেন পুলিশ এবং প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। গিয়েছেন সরকারের একাধিক মন্ত্রী। কীভাবে এই ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। গঠন করা হয়েছে বিশেষ তদন্তকারী দল। গোটা ঘটনার উপর কড়া নজর মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রাখছেন বলে জানা গিয়েছে।

আজ মঙ্গলবার হাথরসের (Hathras Stampede) রতিভানপুর গ্রামে একটি ধর্মীয় অনুষ্ঠান চলছিল। আর সেই অনুষ্ঠানে কয়েক হাজার মানুষের জমায়েত ছিল। সবকিছু ঠিক ছিল। হঠাত করেই বদলাতে শুরু করে পরিস্থিতি। অনুষ্ঠান শেষ হতেই পুণ্যার্থীদের মধ্যে চরম বিশৃঙ্খলা তৈরি হয়। একেবারে হুড়োহুড়ি পড়ে যায়। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খান আধিকারিকরাও। একেবারে পদপিষ্ঠের মতো পরিস্থিতি তৈরি হয়। আর তাতে এখনও পর্যন্ত ২৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
যার মধ্যে (Hathras Stampede) একাধিক মহিলা এবং বাচ্চা রয়েছে বলেও খবর। ঘটনায় একাধিক ব্যক্তি আহত। যাদের মধ্যে বেশ কিছুক্ষণের অবস্থা আশঙ্কাজনক বলে যাচ্ছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে খবর। অন্যদিকে এটার পুলিশ সুপার রাজেশ কুমার সিং জানিয়েছেন, গ্রামে একটি ধর্মীয় অনুষ্ঠান চলছিল। সেই সময় এই ঘটনা ঘটে। এখনও পর্যন্ত ২৭জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে ২৩ জন মহিলা, তিনজন শিশু এবং পুরুষ রয়েছেন বলে জানিয়েছেন ওই আধিকারিক। অন্যদিকে আরও একটি সূত্রের খবর, এখনও পর্যন্ত ৫০ থেকে ৬০ জনের মৃত্যু হয়েছে।
#WATCH | Etah, Uttar Pradesh: Several people have died in a stampede at a religious event in Hathras.
— ANI (@ANI) July 2, 2024
CMO Etah, Umesh Kumar Tripathi says, "27 bodies have arrived at the post-mortem house so far, including 25 women and 2 men. Many injured have also been admitted. Further details… pic.twitter.com/7tgZEQXHEe
জানা যাচ্ছে, ঘটনার পরেই মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মন্ত্রী লক্ষ্মী নারায়ণ, মন্ত্রী সন্দীপ সিং, মুখ্য সচিব এবং ডিজিপিকে ঘটনাস্থলে পৌঁছানোর নির্দেশ দেন। শুধু তাই নয়, ঘটনার বিস্তারিত তদন্তের নির্দেশ দিয়েছেন। আর এরপরেই উচ্চ পর্যায়ের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এডিজি আগ্রা এবং আলিগড়ের কমিশনারের নেতৃত্বে একটি তদন্ত দল গঠন করা হয়েছে। এই ফল গোটা ঘটনার তদন্ত করছে বলে জানা যাচ্ছে।
ইতিমধ্যে ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। একই সঙ্গে ভগবান রামের কাছে আহতদের দ্রুত আরোহ্য কামনা করেছেন তিনি। ঠিক কী লিখলেন তিনি?
UP CM Yogi Adityanath tweets, "The loss of life in the unfortunate accident in Hathras district is extremely sad and heart-wrenching. My condolences are with the bereaved family. Instructions have been given to the concerned officials to conduct relief and rescue operations on a… pic.twitter.com/nGFtpe2Hka
— ANI (@ANI) July 2, 2024
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications