Tahawwur Rana Extradition: বিশেষ বিমানে দিল্লিতে 'জঙ্গি' রানা! জারি হাই-অ্যালার্ট, হতে হবে এনআইএ'য়ের গ্রেফতার
Tahawwur Rana Extradition: ২৬/১১ মুম্বই হামলার (26/11 Mumbai attack) অন্যতম মাস্টারমাইন্ড তাহাউর রহমানকে হাতে পেল ভারত। দিল্লির পালম বিমানবন্দরে (Delhi's Palam Airport) ইতিমধ্যেই তাঁকে নিয়ে বিশেষ বিমান অবতরণ করেছে বলে জানা যাচ্ছে। সেখানেই তাঁকে জাতীয় গোয়েন্দা সংস্থা এনআইএ (NIA) গ্রেফতার করবে। শুধু তাই নয়, এনআইএ'য়ের সদর দফতরে (NIA headquarter) তাহাউরকে নিয়ে যাওয়া হবে। সেখানেই তাঁকে জেরা করা হবে।
কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে দিল্লির পালম বিমানবন্দর। শুধু ভিতরেই নয়, বিমানবন্দরের বাইরেও দিল্লি পুলিশকে স্পেশাল টিমকে মোতায়েন করা হয়েছে। এছাড়াও যে পথ ধরে রানাকে (Tahawwur Rana Extradition) নিয়ে যাওয়া হবে সেই পথেও নিরাপত্তা আঁটসাঁট করা হয়েছে। গোটা পথেই বাড়তি পুলিশ কর্মীকে মোতায়েন করা হয়েছে।

ইতিমধ্যে বিমানবন্দরের ভিতরে জেল ভ্যান ঢুকে গিয়েছে। সরাসরি বিমানবন্দর থেকে তাহাউর রানাকে নিয়ে সেই বিশেষ ভ্যান এনআইএ দফতরের উদ্দেশ্যে রওনা দেবে।
সম্পূর্ণ রাস্তায় এককোর্ট কার, পাইলট কার থাকবে। যেখানে আধুনিক আগ্নেয়াস্ত্রে সজ্জিত পুলিশ আধিকারিকরা থাকবেন। অর্থাৎ মুম্বই হামলার অন্যতম মাস্টারমাউন্ডের নিরাপত্তায় কোনও খামতি রাখতে চাইছে না তদন্তকারী সংস্থা। অন্যদিকে যে জেলে তাঁকে রাখা হবে সেখানেও বাড়তি নিরাপত্তার ব্যবস্থা থাকছে বলেই খবর।
যা খবর, আপাতত কিছু দিন দিল্লির তিহাড় জেলে সম্ব হবত রাখা হতে পারে রানাকে। এরপর আর্থার জেলের বিশেষ এক সেলে সরানো হতে পারে। যাবতীয় প্রস্তুতি এই বিষয়ে তৈরি রাখা হয়েছে। আর তা সবটাই নিরাপত্তার স্বার্থে গোপনে করা হচ্ছে বলে খবর।
Tahawwur Rana Extradition: বড় কুটনৈতিক জয় ভারতের
মুম্বই হামলার অন্যতম মাস্টারমাউন্ড রানাকে হাতে পাওয়া ভারতের কাছে বড় কুটনৈতিক জয়। দীর্ঘ বছর ধরে তাঁকে পেতে মরিয়া চেষ্টা চলে। বারবার আইনি জটিলতায় প্রত্যাবর্তন প্রক্রিয়া ধাক্কা খায়। সম্প্রতি মার্কিন আদালত রানার সমস্ত আবেদন খারিজ করে দেয়। এমনকী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এই বিষয়ে সবুজ সঙ্কেত দেয়। আর তাতেই নিশ্চিত হয়ে যায় যে রানার ভারতে প্রত্যাবর্তনের বিষয়টি।
Tahawwur Rana Extradition: বহু তথ্য সামনে আসতে পারে
মুম্বই হামলার পিছনে যে বড় ভূমিকা রানার ছিল তা ইতিমধ্যেই নিশ্চিত ভারতীয় গোয়েন্দারা। ভয়াবহ সেই হামলার আগে বহুবার ভারতে আসে। পাসপোর্ট থেকে শুরু করে ছক সাজানো, সবটার পিছনে তাহাউরের যে বড় ভূমিকা ছিল সে বিষয়েও তথ্য আছে। এর পিছনেও বহু এমন তথ্য আছে যা এবার সামনে আসবে বলে মনে করা হচ্ছে। শুধু তাই নয়। লস্কর এবং হাফিজ সইদের বিষয়েও নানা তথ্য রানাকে জেরা করে পাওয়া যাবে বলেও দাবি।












Click it and Unblock the Notifications