কিশোরীকে অপহরণ করে গণধর্ষণের পরে কলেজের গেটে ফেলে দিল ধর্ষকরা
২২ বছরের এক কিশোরীকে প্রথমে অপহরণ ও গণধর্ষণ করার অভিযোগ উঠল চার জনের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রাজস্থানের জয়পুরে। যে অটোয় কিশোরী সওয়ার ছিলেন, সেটার চালক সহ মোট চারজন মিলে তাঁকে গণধর্ষণ করে।
জয়পুর, ১১ জানুয়ারি : ২২ বছরের এক কিশোরীকে প্রথমে অপহরণ ও গণধর্ষণ করার অভিযোগ উঠল চার জনের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রাজস্থানের জয়পুরে। যে অটোয় কিশোরী সওয়ার ছিলেন, সেটার চালক সহ মোট চারজন মিলে তাঁকে গণধর্ষণ করে।
সোমবার জগতপুরায় নিজের বাড়ি যাবেন বলে অটোয় উঠেছিলেন কিশোরী। তখনই এই নিগ্রহের ঘটনা ঘটে। অভিযোগ, একটি জনশূন্য পার্কে নিয়ে গিয়ে কিশোরীকে সারারাত ধরে ধর্ষণ করে দুর্বৃত্তরা। পরে জেএলএন মার্গের কাছে ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে কিশোরীকে ফেলে রেখে চম্পট দেয় দুষ্কৃতীরা।

এরপরে কিশোরী পুলিশ কন্ট্রোল রুমে খবর দিলে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এবং চার দুর্বৃত্তের খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ। জানা গিয়েছে, কিশোরী উত্তরপ্রদেশের মেইনপুরীর বাসিন্দা। জানিয়েছেন, তিনি আলওয়ারে গিয়েছিলেন স্টাফ সিলেকশন কমিশনের পরীক্ষা দিতে।
সন্ধ্যা সাতটা নাগাদ তিনি জয়পুরে ফিরে ভাইকে ফোন করেন। জানান, ফিরতে খানিক দেরি হবে। এরপরই তিনি যখন অটোর জন্য দাঁড়িয়েছিলেন, তখন একটি অটো এসে দাঁড়ায়। তার পিছনের সিটে তিনজন ব্যক্তি বসেছিলেন। চালক বলে মাত্র ২০ টাকার বিনিময়ে সে মহিলাকে জগতপুরায় ছেড়ে দেবে।
অভিযোগ, অটোয় চেপে বসতেই পিছনের তিন ব্যক্তি যার মধ্যে একজন মধ্যবয়স্ক ও দুজনের বয়স কম, তারা মেয়েটিকে চেপে ধরে পার্কে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পুলিশের কাছে যুবতী অভিযোগ করেছেন, অভিযুক্ত চারজন তাঁকে কীটনাশক খেতেও বাধ্য করেছে।
পুলিশের বক্তব্য, অভিযুক্তদের ধরতে চিরুনি তল্লাশি চালানো হচ্ছে। যুবতীর প্রাথমিক পরীক্ষার পরে ধর্ষণের ঘটনা ঘটেছে বলেই প্রমাণিত হয়েছে। তবে জোর করে ধর্ষণ করলে শরীরে যে সমস্ত আঘাত হয়, তার চিহ্ন পাওয়া যায়নি। ফলে অভিযুক্তরা ধরা পড়লেই ঘটনার সত্যাসত্য অনেকটাই বেরিয়ে আসবে বলে পুলিশ মনে করছে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications