পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইক চালানো ২২ জন সেনাকে পুরস্কৃত করা হল

জম্মু ও কাশ্মীরের সীমান্ত পেরিয়ে পাকিস্তানে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক চালানো ২২ জন সেনা আধিকারিককে বিশেষ পুরস্কারে ভূষিত করল কেন্দ্র সরকার। সাহসিকতার জন্য বিশেষ পুরস্কার দেওয়া হয়েছে তাদের।

নয়াদিল্লি, ২৫ জানুয়ারি : জম্মু ও কাশ্মীরের সীমান্ত পেরিয়ে পাকিস্তানে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক চালানো ২২ জন সেনা আধিকারিককে বিশেষ পুরস্কারে ভূষিত করা হল। সাহসিকতার জন্য বিশেষ পুরস্কার দেওয়া হয়েছে তাদের।

যারা পুরস্কার পেয়েছেন তার মধ্যে একজন মেজর হলেন সেনার স্পেশাল ফোর্স রেজিমেন্টের ৪ ও ৯ নম্বর প্যারার। তাঁকে কীর্তি চক্র সম্মানে ভূষিত করা হয়েছে।

সার্জিক্যাল স্ট্রাইক চালানো ২২ জন সেনাকে পুরস্কৃত করা হল

সেপ্টেম্বরের শেষে ২৯ তারিখ ভারতীয় সেনা সীমান্ত পেরিয়ে পাকিস্তানে ঢুকে রাতের অন্ধকারে বেশ কয়েকটি জঙ্গি লঞ্চ প্যাড নষ্ট করে দেয় বলে জানানো হয়। সেই ঘটনায় অনেক জঙ্গিকে নিকেশ করা গেলেও একজন ভারতীয় জওয়ানও শহিদ হননি বলে দাবি করা হয়েছিল।

সেপ্টেম্বরেই উপত্যকার উরিতে সেনা ক্যাম্পে জঙ্গি হানা চালায় পাকিস্তান থেকে সীমান্ত পেরিয়ে আসা জঙ্গিরা। সেই ঘটনার বদলা নিতেই পাকিস্তানে ঢুকে সীমান্ত পেরিয়ে জঙ্গি লঞ্চ প্যাডে হামলা চালায় ভারতীয় সেনা। এতদিন সেই সার্জিক্যাল হামলার খবরের কথা বলা হলেও কোনও সেনা জওয়ান সম্পর্কে ব্যক্তিগত তথ্য প্রকাশ করা হয়নি।

কারা সম্মান পেয়েছেন এক্ষেত্রে সেটাও জানা যায়নি। সূত্রের খবর, তিন সেনা অফিসার, দুই জওয়ানকে শৌর্য্য চক্র সম্মান দেওয়া হয়েছে। দুজন কর্নেল যারা সীমান্ত পেরিয়ে আক্রমণে অংশ না নিলেও গোটা পরিকল্পনার নেপথ্যে ছিলেন তাদের যুদ্ধ সেবা মেডেল পুরস্কার দেওয়া হয়েছে। এছাড়া বাকী ১৪ জনকে সেনা মেডেল দিয়ে সম্মান জানানো হয়েছে।

প্রসঙ্গত, সার্জিক্যাল স্ট্রাইকের সমস্ত নথি ও প্রমাণ গুপ্ত রাখা হয়েছে। কতজন সেনা তাতে অংশ নিয়েছে, কীভাবে অপারেশ চানালো হয়েছে তা জানানো হয়নি। সূত্র মারফত জানা গিয়েছে, সেনারা সীমান্তের ওপারে ২ কিলোমিটার পথ পেরিয়ে ঢুকে গিয়ে জঙ্গিদের উপরে অপারেশন চালিয়ে ভোর হওয়ার আগে ফিরে আসে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+