Manipur: "রাষ্ট্রপতি শাসনেও ছন্দে ফেরেনি মণিপুর," 'নির্বাচিত সরকার' গঠনের দাবিতে মোদীকে চিঠি ২১ বিধায়কের
Manipur: গত ১৩ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছিল অশান্তিতে জেরবার মণিপুরে। আর এবার মণিপুরে রাষ্ট্রপতি শাসন তুলে জনগণের নির্বাচিত সরকার গঠনের আর্জি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন মণিপুরের ২১ জন বিধায়ক। কুকি ও মেইতেই জনজাতিদের মধ্যে সংঘর্ষে বারবার উত্তপ্ত হয়েছে মণিপুর। গত ২০২৩ সালের মে মাস থেকে শুরু হয়েছিল অশান্তি। যার জেরে প্রাণহানি পর্যন্ত হয়।
মোদীকে দেওয়া চিঠিতে মণিপুরের বিধায়কদের দাবি, রাজ্যে নির্বাচিত জনপ্রতিনিধিদের সরকার গঠন করা হলে শান্তি ও স্থিতাবস্থা ফিরে আসবে। মণিপুরে অশান্তিতে ২৬০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়। হাজার হাজার মানুষ ঘরছাড়া হয়ে গিয়েছেন। এই অবস্থায় মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দেন এন বীরেন সিং। এদিকে ২০২৭ পর্যন্ত মণিপুরে চলতি বিধানসভার মেয়াদ রয়েছে। তবে সাংবিধানিক জটিলতা এড়াতে মণিপুর বিধানসভা সাসপেন্ডের অ্যানিমেশনেউ রাখা হয়েছে।

চিঠিতে স্বাক্ষরকারী ২১ জন বিধায়কের মধ্যে ১৩ জন বিজেপির বিধায়ক। তিনজন ন্যাশনাল পিপলস পার্টি ওরফে এনপিপির বিধায়ক, তিনজন নাগা পিপলস ফ্রন্ট (এনপিএফ)-র বিধায়ক ও দু'জন নির্দল বিধায়ক। চিঠিতে লেখা হয়েছে, "মণিপুরের মানুষ রাষ্ট্রপতি শাসন জারির সিদ্ধান্তে অনেক আশা প্রত্যাশা রেখেই স্বাগত জানিয়েছেন। তবে তিন মাস হতে চললেও এখনও পর্যন্ত শান্তি প্রতিষ্ঠায় ও স্বাভাবিক ছন্দ ফেরাতে কোনও দৃশ্যত পদক্ষেপ নজরে আসেনি। "
চিঠিতে আরও উল্লেখ করা হয়, "মণিপুরে ফের অশান্তি হতে পারে বলে রাজ্যবাসীর মনে ব্যাপকভাবে আশঙ্কা জন্ম নিয়েছে। রাষ্ট্রপতি শাসনের বিরোধিতায় একাধিক নাগরিক মঞ্চ এনিয়ে জনসমক্ষে প্রতিবাদও করেছে। জনগণের নির্বাচিত সরকার ফেরানোর দাবি তুলেছেন তারা। ওই সংগঠনগুলি জনসভা, মিছিল ও পথনাটিকার মাধ্যমে মানুষকে প্ররোচনা জোগাচ্ছে। বর্তমান বিধায়কদের নির্বাচিত সরকার না গঠন করার জন্য দায়ী করছেন তারা।"
১০ এপ্রিলের লেখা ওই চিঠি ২৯ এপ্রিল জমা পড়েছে প্রধানমন্ত্রীর দফতরে। মোদীকে লেখা চিঠিতে বিধায়কদের আর্জি, মণিপুরে যত দ্রুত সম্ভব নির্বাচিত সরকার গঠন করা হোক। তারা লেখেন, "আমরা সম্পূর্ণ পরিশ্রম দিয়ে কাজ করব। নির্বাচিত সরকার গঠন হলে শান্তি ও স্থিতাবস্থা ফিরে আনার প্রয়াস চালাব।" অন্যদিকে, রাজ্যপালকে এড়িয়ে মোদীকে চিঠি লেখায় ২১ জন বিধায়ককে কটাক্ষ করেছেন মণিপুরের কংগ্রেস সবাপতি কেশম মেঘাচন্দ্র সিং।
কংগ্রেস প্রধানের দাবি, সাংবিধানিক নিয়মের তোয়াক্কা না করে বিধায়করা নির্বাচিত সরকারের দাবি জানিয়েছেন। তাঁর দাবি, "এই বিধায়কদের ইম্ফলে রাজভবেন যাওয়া উচিত ছিল, কিন্তপ রাজ্যপালকে তারা কিছু চিঠি লিখলেন না। উল্টে সরাসরি রাজ্যপালকে টপকে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখলেন। এথেকেই স্পষ্ট, তারা মণিপুরে সরকার গড়া নিয়ে ছিনিমিনি খেলছে।"












Click it and Unblock the Notifications