Parliament Monsoon Session: সংসদের বাদল অধিবেশনের দিনক্ষণ চূড়ান্ত, চলবে কতদিন? মোক্ষম ইস্যু নিয়ে তৈরি বিরোধীরা

চলতি বছরের বাদল অধিবেশন ২১ জুলাই থেকে শুরু হয়ে ২১ অগাস্ট পর্যন্ত চলবে। অধিবেশনের মাঝে ১৩ এবং ১৪ অগাস্ট দুই দিনের বিরতি থাকবে। এমনটাই জানা গিয়েছে।

কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু এদিন এই সময়সূচি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু অধিবেশনের দিন বাড়ানোর জন্য সরকারের প্রস্তাব অনুমোদন করেছেন। প্রাথমিকভাবে, অধিবেশন ১২ই অগাস্ট শেষ হওয়ার কথা ছিল।

রিজিজু বলেন, মাননীয় রাষ্ট্রপতি সংসদের বাদল অধিবেশন ২০২৫ সালের ২১ জুলাই থেকে ২১ অগাস্ট পর্যন্ত চালানোর জন্য সরকারের প্রস্তাব অনুমোদন করেছেন। তিনি আরও জানান, স্বাধীনতা দিবসের উদযাপনের জন্য ১৩ এবং ১৪ই অগাস্ট কোনও বৈঠক হবে না। স্বাধীনতা দিবসের প্রয়োজনীয় প্রস্তুতির জন্য দুদিনের বিরতি অনুমোদন করা হয়েছে।

এই বাদল অধিবেশনটি অপারেশন সিঁদুরের পর প্রথম অধিবেশন হতে চলেছে এবং মনে করা হচ্ছে এটি একটি উত্তপ্ত অধিবেশন হবে। বিরোধী দলগুলি বেশ কয়েকটি বিষয় উত্থাপন করার পরিকল্পনা করছে। যার মধ্যে অন্যতম হল পহেলগাঁও জঙ্গি হামলার উপর বিশেষ আলোচনার দাবি।

বিজেপি নেতৃত্বাধীন সরকার এবং এনডিএ জোটের অন্তর্ভুক্ত দলগুলি রাজ্যসভা ও লোকসভায় বিরোধীদের মোকাবিলা করার জন্য কৌশল তৈরি করতে শুরু করেছে। জানা গিয়েছে, অধিবেশনের আগে বিজেপি এনডিএ জোটের একটি বৈঠক ডেকে নিজেদের কৌশল সাজাতে পারে।

সংসদীয় রীতি অনুযায়ী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অধিবেশনের প্রথম দিন, ২১ জুলাই সংসদ চত্বরে মিডিয়ার সামনে বক্তব্য রাখবেন। অধিবেশনে বীমা সংক্রান্ত একটি বিল সহ বেশ কয়েকটি বিল পেশ করার সম্ভাবনা রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+