চোখে চোখ রেখে চিনের আগ্রাসন রুখে দেওয়া ২০ আইটিবিপি জওয়ানকে Gallantry medal দিচ্ছে কেন্দ্র
প্রবল ঠান্ডাতেও একচুলও দমেনি ওরা। বরং চোখে চোখ রেখে চিনের সেনাবাহিনীকে প্রতিহত করেছিল ওরা। গালওয়ানে রক্তক্ষয়ী সংঘর্ষের পরেও পিছু হটেনি। বরং চিনকে এলাকা ছাড়তে বাধ্য করেছিলেন আইটিবিপির জওয়ানরা। অদম্য সাহস এবং বুদ্ধিমত্তার
প্রবল ঠান্ডাতেও একচুলও দমেনি ওরা। বরং চোখে চোখ রেখে চিনের সেনাবাহিনীকে প্রতিহত করেছিল ওরা। গালওয়ানে রক্তক্ষয়ী সংঘর্ষের পরেও পিছু হটেনি। বরং চিনকে এলাকা ছাড়তে বাধ্য করেছিলেন আইটিবিপির জওয়ানরা। অদম্য সাহস এবং বুদ্ধিমত্তার পরিচয় দেওয়ার জন্যে এবার তাঁদেরকে স্যালুট জানাতে চলেছে কেন্দ্র।

লাদাখে কর্তব্যরত ২০ জন আইটিবিপির জওয়ানকে দেওয়া হতে চলেছে Gallantry পুরস্কার। মূলত লাদাখে যেভাবে বীরের মতো চিনের আগ্রসন ঠেকিয়েছে তাঁরা সেই কারণে এই বীরের সম্মান দেওয়া হচ্ছে তাঁদের। একসঙ্গে এতগুলি মেডেল কখনও দেওয়া হয়নি। এই প্রথম কর্তব্যরত ২০ জন আইটিবিপির জওয়ানকে এই পুরস্কার দিয়ে স্যালুট জানাচ্ছে মোদী সরকার।।
উল্লেখ্য সীমান্ত পেরিয়ে লাদাখে ভারতীয় ভুখন্ডের ভিতরে ঢুকে পড়েছে চিনসেনা। এই অবস্থায় পিছু হটে গিয়ে নয়, বরং প্রবল ঠান্ডাকে উপেক্ষা করে চিন সেনার উপর ঝাঁপিয়ে পড়ে আইটিবিপির জওয়ানরা। যাদের কিনা পাহাড়ের বুকে চিনের সঙ্গে টক্কর দেওয়ার জন্যে তৈরি করা হয়েছে। নিচ থেকে প্রবল গতিতে বয়ে যাচ্ছে প্যাংগং লেক।
কিন্তু তাতে কি? যেভাবে হোক চিনের হাত থেকে ভাতমাতাকে রক্ষা করতে হবে! আর সেই লক্ষ্যে গালওয়ানে ছাপিয়ে পড়ে তাঁরা। শুরু হয় রক্তক্ষয়ী সংঘর্ষ। ভারত এবং চিনের মধ্যে হওয়া সংঘর্ষে ২০ জন জওয়ান শহিদ হন। এই সংঘর্ষের ঘটনাতে ৮ আইটিপি জওয়ান ছিলেন। তাঁদের অদম্য সাহসের জন্যে Gallantry পুরস্কার দেবে কেন্দ্র।
অন্যদিকে লাদাখের ফিঙ্গার ফোরেও ভারতীয় সেনার সঙ্গে লালফৌজের একটি সংঘর্ষের ঘটনা ঘটে। সেই ঘটনাতে ভারতীয় সেনা চিনের বাহিনীকে কড়া ভাবে প্রতিহত করে। চিনের আগ্রাসনের কাছে কোনও ভাবে নতি স্বীকার করেননি আইটিবিপির জওয়ানরা। সেই সংঘাতে থাকা ছয় আইটিবিপি জওয়ানকে স্যালুট জানাচ্ছে মোদী সরকার।
মে মাসে লাদাখের হট স্প্রিং-এ চিনকে ঠেকাতে শত্রুপক্ষের মুখোমুখি হন ভারতীয় জওয়ানরা। সেই সংঘাতের সাক্ষী থাকা ৬ জনকেও সম্মানিত করা হচ্ছে। এ ছাড়া আরও তিনজনকে ছত্তীসগঢ়ে মাওবাদীদের সঙ্গে লড়াইতে সাহসিকতা প্রদর্শনের জন্য এই পুলিশ মেডেল দেওয়া হচ্ছে আরও দুই জওয়ানকে।
উল্লেখ্য, রাত পোহালেই ৭৫ তম স্বাধীনতা দিবসে মেতে উঠবে গোটা দেশ। সর্বত্র একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। আলোর মালাতে সেজে উঠছে দিল্লির রাজপথ। সংসদ ভবন থেকে শুরু করে রাষ্ট্রপতি ভবন সাজিয়ে তোলা হয়েছে ত্রিবর্ন আলোতে।
অন্যদিকে কড়া নিরাপত্তার ব্যবস্থাও করা থাকছে। যে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ইতিমধ্যে হাই-অ্যালার্ট ঘোষণা করা হয়েছে। এমনকি কোনও ধরনের অপ্রতিকর ঘটনার মুখোমুখি হলে গুলি চালানোর নির্দেশও দেওয়া হয়েছে। এমনটাই সূত্রের খবর।
-
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা












Click it and Unblock the Notifications