Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Manipur News: এক মহিলা সহ দুই শিশুর দেহ উদ্ধারকে কেন্দ্র করে ফের উত্তেজনা মণিপুরে, বাড়ানো হল নিরাপত্তা

Manipur News: নতুন করে ফের উত্তপ্ত হচ্ছে মণিপুর। পণবন্দি দুই শিশু সহ এক মহিলাকে নৃশংস ভাবে খুন করল জঙ্গিরা। আজ শনিবার মণিপুর-অসম সীমান্ত (Manipur-Assam Border) থেকে তিনজনের দেহ উদ্ধার হয়। আর এরপরেই নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। ঘটনার পরেই সীমান্ত ঘেঁষা ওই রাজ্যের নিরাপত্তায় আরও জোর দেওয়া হয়েছে।

ঘটনাকে কেন্দ্র করে যাতে কোনও নতুন করে অশান্তি না ছড়ায় সেজন্য সতর্ক প্রশাসনও। জানা যাচ্ছে, গত কয়েকদিন আগেই ক্যাম্প থেকে এক পরিবারের ছয় সদস্যকে অপহরণ করে জঙ্গিরা। আজ সীমান্ত সংলগ্ন একটি নদীর তীর থেকে তিনজনের দেহ উদ্ধার হয় (Manipur News) ।

Manipur News

অপহরণ অঞ্চল থেলে অন্তত ১৫ কিলোমিটার দূরে এই দেহগুলি উদ্ধার করা হয়। তবে উদ্ধার হওয়া দেহগুলিই যে অপহরণ করা ব্যক্তিদের তা এখনও সরকারি ভাবে জানানো হয়নি। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে মণিপুরের পুলিশ এবং প্রশাসনের আধিকারিকরা। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এক আধিকারিক জানিয়েছেন, দেহগুলি শিলচর নিয়ে যাওয়া হচ্ছে। এখনও পর্যন্ত উদ্ধার হওয়া দেহগুলি শনাক্ত করার কাজ সম্ভব হয়নি। পরিচয় নিশ্চিত হতে ডিএনএ টেস্ট করা হতে পারে বলেও খবর। বলে রাখা প্রয়োজন, একই ভাবে গত মঙ্গলবারও দুজনের দেহ উদ্ধার করা হয়। জিরিবাম গ্রামে সংলগ্ন এলাকা থেকে দেহগুলি উদ্ধার করা হয়। শুধু তাই নয়, গত সোমবার নিরাপইত্তা আধিকারিকরা বড়সড় জঙ্গি হামলা ভেস্তে দেয়। ১০জঙ্গিকে নিকেশ করে সিআরপিএফ।

আর এরপরেই মেইতি পরিবারের ছয় সদস্যের তিন মহিলা এবং তিন শিশুকে অপহরণ করে জঙ্গিরা। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়ে হয়েছে। বলে রাখা প্রয়োজন, জাতিগত হিংসায় গত কয়েক বছর উত্তপ্ত মণিপুর। মাঝে পরিস্থিতি কিছুটা ঠিক হলেও পরিস্থিতির ক্রমশ বদল ঘটতে শুরু করেছে। নতুন করে ফের একবার অশান্ত মণিপুর।

আর এই পরিস্থিতিতে মণিপুরের বেশ কয়েকটি জেলায় আরও একবার বিশেষ আইন AFSPA জারি করেছে স্বরাষ্ট্রমন্ত্রক। গত ২০২২ সালের পর এই আইন ধীরে ধীরে তুলে নেওয়া হয়। কিন্তু যেভাবে একের পর এক হিংসার ঘটনা ঘটেছে সেদিকে তাকিয়ে আরও একবার AFSPA কার্যকর করল শাহের মন্ত্রক। জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২০২৫ সালের ৩১ মার্চ পর্যন্ত আইন কার্যকর থাকবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+