লিভ-ইন সম্পর্কের করুন পরিণতি! যৌনাঙ্গে স্যানিটাইজার ঢেলে আগুন, সঙ্গীর অত্যাচার শুনে কাঁপছে গোটা দেশ

ডেটিং অ্যাপে আলাপ, তার কয়েক মাসের মধ্যেই লিভ-ইন সম্পর্ক। কিন্তু সেই সম্পর্কই শেষমেশ ভয়ঙ্কর নির্যাতন পর্যন্ত গড়াল। ত্রিপুরার ১৯ বছরের এক ছাত্রীর অভিযোগ যে, দিল্লির এক যুবক তাঁকে টানা তিন দিন মারধর এবং যৌন নির্যাতন করে। গুরুতর জখম অবস্থায় তিনি এখন দিল্লির এক হাসপাতালে ভর্তি।

-

কীভাবে শুরু?

বায়োটেকনোলজি নিয়ে পড়াশোনা করে ওই তরুণী গুরুগ্রামে থাকতেন। ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে একটি ডেটিং অ্যাপের মাধ্যমে দিল্লির এক যুবকের সঙ্গে পরিচয় হয় তাঁর। সম্পর্ক তাড়াতাড়ি ঘনিষ্ঠ হয় এবং তারা একসাথে থাকতে শুরু করেন। দুই পক্ষের পরিবারের মধ্যে বিয়ের কথাবার্তাও চলছিল।

অভিযোগ কী?

১৯ ফেব্রুয়ারি বিয়ে নিয়ে কথা কাটাকাটি হওয়ার পর পরিস্থিতি একদম বদলে যায়। তরুণীর অভিযোগ যে, প্রথম তাঁকে পিতলের বোতল দিয়ে মাথায় আঘাত করা হয় তারপর ঘরের আসবাবে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়। তাঁর সাথে জোর করে শারীরিক সম্পর্ক করা হয় তারপর যৌনাঙ্গে স্যানিটাইজার ঢেলে আগুন ধরানোর চেষ্টা করা হয় এমনকি ছুরি দিয়ে হামলা করা চেষ্টাও করা হয়। এই নির্যাতন টানা তিন দিন চলেছে বলে অভিযোগ তরুণীর।

কীভাবে উদ্ধার?

অত্যাচারের মাঝেই কোনওমতে মাকে ফোন করে সমস্তটা জানান তরুণী। মেয়েটির পরিবার ত্রিপুরা থেকে দিল্লি পুলিশের সাথে যোগাযোগ করে। প্রথমে গুরুগ্রামের একটি সরকারি হাসপাতালে মেয়েটিকে ভর্তি করা হয়। তারপরে অবস্থার অবনতি হলে প্রথম দিল্লির এইমস এবং সেখান থেকে সফদরজং হাসপাতালে স্থানান্তর করা হয়।

নির্যাতিতার বয়ানের উপরে ভিত্তি করে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে ধারাল অস্ত্র দিয়ে হামলার চেষ্টা, আটকে রাখা, শারীরিক নির্যাতন, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্কের অভিযোগও আনা হয়েছে। নির্যাতিতার মা ধর্ষণ এবং খুনের চেষ্টার ধারা যোগ করার দাবিও জানিয়েছেন।

পুলিশ জানিয়েছে যে, চিকিৎসা রিপোর্টে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। ঘটনায় আরও তদন্ত চলছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+