বাঁচার আর্তনাদ! ঘুমন্ত অবস্থায় ঝলসে মৃত্যু বহু, অন্ধ্রপ্রদেশের বাস দুর্ঘটনায় স্তম্ভিত গোটা দেশ, কী ঘটেছিল?
অন্ধ্র প্রদেশে ঘটে গেলো এক বাস দুর্ঘটনা। অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) কুর্নুলের (Kurnool) বাতাস এখনও কালো ধোঁয়া আর পোড়া গন্ধে এখনও ভরে আছে। দুর্ঘটনার তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। বাসে দমবন্ধ হয়ে ও ঝলসে মৃত যাত্রীর সংখ্যা ১৯, জখম একাধিক। বাইকের সঙ্গে বাসের সংঘর্ষের কারণে ঘটেছে এরকম দুর্ঘটনা। গোটা বাস জ্বলে পুড়ে খাক হয়ে গিয়েছে। ইতিমধ্যেই এত ভয়ঙ্কর আগুন কীভাবে লাগল, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। বাসে ২৩৪টি স্মার্টফোন থাকায় বিস্ফোরণের মাত্রা আরও কয়েক গুণ বেড়ে যায়।

অগ্নিদ্বগ্ধ ওই বাসের ফরেন্সিক পরীক্ষা করায় জানা গিয়েছে, ২৩৪ টি রিয়েলমি স্মার্টফোনের বাক্স বাসের মধ্যে ছিল। হায়দরাবাদের এক ব্যবসায়ী ৪৬ লক্ষ টাকার রিয়েলমির ফোন পার্সেল করে পাঠিয়েছিলেন। গ্রাহকদের কাছে পরে বিক্রির জন্য বেঙ্গালুরুর ফ্লিপকার্টের অফিসে সেই ফোন পাঠানো হচ্ছিল।
ফরেন্সিক এক্সপার্টরা জানিয়েছেন, দুর্ঘটনার পর ওই সমস্ত ফোনের ব্যাটারির বিস্ফোরণের কারণে আগুন আরও বেড়ে যায়। এসি ভলভো বাস থাকার কারণে জানালা-দরজাও খোলেনি। ১৯ জন যাত্রীর মৃত্যু হয়েছে এই অগ্নিকাণ্ডে। ঘটনাস্থলে যাঁরা ছিলেন তাঁরা জানিয়েছেন, বাসে আগুন লাগার পরই ভিতর থেকে ব্যাটারির বিস্ফোরণের শব্দ পেয়েছেন তাঁরা।
অন্ধ্র প্রদেশ দমকল বিভাগের ডিরেক্টর জেনারেল পি ভেঙ্কটরমন জানিয়েছেন, ফোনের পাশাপাশি বাসে থাকা এসির জন্য যে ইলেকট্রিকাল ব্যাটারি ছিল তাতেও বিস্ফোরণ হয়। এই কারণেই আগুনের ভয়াবহতা আরও বাড়ে। আগুনের উত্তাপে অ্যালুমিনিয়াম শিটও গলে যায়। যখন দমকলকর্মীরা আগুন নিভিয়ে বাসের ভিতরে ঢোকেন, তখন ওখানে শুধুমাত্র হারগোড় ও ছাই পড়েছিল।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বাইকে ধাক্কা মারার পর বাইকটি বাসের নীচে ঢুকে যাওয়ায় পেট্রোল লিকেজ হওয়ার কারণে আগুন লেগে যায়। বাসের সামনের অংশ থেকে আগুন আস্তে আস্তে সম্পূর্ণ বাসে ছড়িয়ে পড়ে।
এই দুর্ঘটনায় অনেকের মতোই প্রাণ হারিয়েছেন ২৩ বছরের একটি মেয়ে অনুশা। যিনি বেঙ্গালুরুর একটি নামী সংস্থায় কর্মরত ছিলেন। তাঁর সাফল্য এতদিন পরিবারের কাছে গর্বের ছিল। তবে আজ সেই গর্বই যেন গভীর আফসোসে পরিণত হয়েছে।
চোখের জল মুছতে মুছতে অনুশার বাবা অনুশোচনা ভরা কাঁপা কাঁপা কণ্ঠে বলেন,"ইস, যদি মেয়েটা বেঙ্গালুরুতে চাকরি না পেত! শেষবার ওকে আমরা বাসস্ট্যান্ডে পৌঁছে দিয়েছিলাম।"












Click it and Unblock the Notifications