আয়ুষ্মান ভারত প্রকল্পের অধীনে ১৭১টি হাসপাতালকে সাড়ে চার কোটি টাকা জরিমানা
দীর্ঘদিন থেকেই কেন্দ্রের স্বাস্থ্য প্রকল্প আয়ুষ্মান ভারতকে হাতিয়ার করে একাধিক হাসপাতালের বিরুদ্ধে অবৈধ ব্যবসা চালানোর অভিযোগ উঠেছিলো। এবার আয়ুষ্মান ভারত স্বাস্থ্য বীমা প্রকল্পের আওতায় জালিয়াতির অভিযোগে দেশের মোট ১৭১টি হাসপাতালকে মোট সাড়ে চার কোটি টাকা জরিমানা করা হয়েছে বলে জানা যাচ্ছে।

সূত্রের খবর, এই বিষয়ে গঠিত সরকারি কমিটি শুক্রবার এমনটাই জানিয়েছে। পাশাপাশি জাতীয় স্বাস্থ্য বিভাগের তরফে উত্তরাখণ্ড ও ঝাড়খণ্ডের ছয়টি হাসপাতালের বিরুদ্ধে এফআইআরও দায়ের করা হয়েছে বলে জানা যাচ্ছে।
একই সঙ্গে জাতীয় স্বাস্থ্য বিভাগ আরও জানিয়েছে, তাদের আর্থিক জালিয়াতি প্রতিরোধ বিভাগ বর্তমানে এই গোট ঘটনাটির যথাযথ তদন্ত করেই এই সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি এই সংক্রান্ত যাবতীয় তথ্যের পাশাপাশি সন্দেহভাজন হাসপাতাল গুলির তালিকা রাজ্য সরকার গুলির হাতেও তুলে দেওয়া হয়েছে।
২০১৮-১৯ সালের বাজেট পেশের দিন আয়ুষ্মান স্বাস্থ্য বীমা প্রকল্পের ঘোষণা করে হইচই ফেলে দিয়েছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। সেই সময় আয়ুষ্মান ভারত স্বাস্থ্য যোজনায় ১০ কোটি পরিবারের প্রায় ৫০ কোটি মানুষকে স্বাস্থ্যবীমার সুবিধা দেওয়া হবে জানানো হয় সরকারের তরফে। এর ফলে ৫ লক্ষ টাকার স্বাস্থ্যবীমার সুবিধা পায় প্রতিটি পরিবার।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications