সড়ক ও পরিবহণে পাঁচ বছরে ১৫ লাখ কর্মসংস্থান হবে, বলছেন গড়করি

তিনি জানিয়েছেন, এখন দেশে প্রতিদিন তিন কিলোমিটার পাকা রাস্তা তৈরি হয়। এটা আগামী দু'বছরে বাড়ানো হবে। এর পর প্রতিদিন ৩০ কিলোমিটার রাস্তা তৈরি করা হবে। এ জন্য় সংশ্লিষ্ট দফতরগুলিকে পরিকাঠামো সাজাতে নির্দেশ দেওয়া হয়েছে। মোদী সরকারের লক্ষ্য হল, সারা দেশে ৫০ হাজার কিলোমিটার পাকা রাস্তা তৈরি করা।
খুব তাড়াতাড়ি সারা দেশে ইলেকট্রনিক টোল প্লাজা তৈরি হবে বলে তিনি জানান। এর ফলে সরকারের ৮৬ হাজার কোটি টাকা বাঁচবে। টোল প্লাজায় দাঁড়িয়ে অপেক্ষা করার জন্য দেশে প্রতি বছর ৬০ হাজার কোটি টাকার জ্বালানি খরচ হয়। এই ক্ষতি বন্ধ করতে সরকার চেষ্টা করছে।
তিনি বলেছেন, গত এক বছরে সারা দেশে দেড় লক্ষ মানুষ মারা গিয়েছেন শুধু পথ দুর্ঘটনায়। তাই গাড়ি তৈরির ক্ষেত্রে সরকার কতগুলি শর্ত বেঁধে দিয়েছে। এই শর্ত মেনে গাড়ি কোম্পানিগুলিকে গাড়ি তৈরি করতে হবে।












Click it and Unblock the Notifications