মহারাষ্ট্রে পাহাড়ি পথে লাইনচ্যুত ট্রেন, নিহত ১৫

রেলওয়ে সূত্র উদ্ধৃত করে পিটিআই জানাচ্ছে, এদিন সকাল সাড়ে ন'টা নাগাদ লাইনচ্যুত হয় দিবা-সাওয়ন্তবাড়ি প্যাসেঞ্জার। ইঞ্জিন এবং তার পরের চারটি কামরা লাইনে থেকে ছিটকে গিয়ে উল্টে পড়ে। ট্রেনটি তখন একটি পাহাড়ি সুড়ঙ্গ থেকে বেরিয়ে ধীর গতিতে চলছিল। নইলে আরও বেশি প্রাণহানির ঘটনা ঘটত বলে আশঙ্কা করা হচ্ছে। মহারাষ্ট্রে যেখানে ট্রেনটি দুর্ঘটনায় পড়েছে, সেটি পাহাড়ি এলাকা। অরণ্যসঙ্কুল। তাই উদ্ধারকারীদের পৌঁছতে কিছুটা দেরি হয়। পার্শ্ববর্তী নিধি গ্রামের মানুষই এসে প্রথম উদ্ধার কাজ শুরু করেন।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন রেল বোর্ডের চেয়ারম্যান অরুণেন্দ্র কুমার, রেলওয়ে নিরাপত্তা কমিশনার চেতন বক্সি প্রমুখ। রেলমন্ত্রী মল্লিকার্জুন খারগে বলেছেন, মৃতদের নিকটাত্মীয়দের দু'লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। গুরুতর জখমদের দেওয়া হবে ৫০ হাজার টাকা করে এবং অল্প জখমদের দেওয়া হবে ১০ হাজার টাকা করে। কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা জানতে তদন্তের নির্দেশ দিয়েছে রেল মন্ত্রক।
সেন্ট্রাল রেলওয়ের জনসংযোগ আধিকারিক এ কে সিং জানান, প্রথমে মনে করা হয়েছিল, ট্রেনটির পিছন দিকের কয়েকটি কামরা সুড়ঙ্গের ভিতরে ফেঁসে গিয়েছে। পরে অনুসন্ধান চালিয়ে দেখা যায়, তেমন কিছু ঘটেনি। দুর্ঘটনার পর কোঙ্কন রেলপথ আপাতত বন্ধ রাখা হয়েছে। ছত্রপতি শিবাজি টার্মিনাস, দাদার, থানে, পানবেল, রত্নগিরি এবং বেলাপুরে খোলা হয়েছে হেল্পলাইন।
প্রসঙ্গত, কোঙ্কন রেলপথ হল দেশের অন্যতম দুর্গম রেলপথ। ট্রেনটি সুড়ঙ্গ পার হওয়ার সময় গতি কমিয়ে আনায় প্রাণহানি তবুও কম ঘটল। নইলে আরও বড় বিপর্যয় ঘটতে পারত বলে মনে করছেন রেলওয়ে বিশেষজ্ঞরা। এখন অবশ্য যত তাড়াতাড়ি সম্ভব, ওই পথে পরিষেবা চালু করাই রেলের লক্ষ্য।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications