অবৈধভাবে থাকার অভিযোগে দিল্লিতে ফের গ্রেপ্তার ১৫ বিদেশি নাগরিক, পাঠানো হচ্ছে তাঁদের নিজেদের দেশে

ফের একবার বৈধ ভিসা ছাড়া বসবাসের জন্যে পুলিশের হাতে পাকড়াও হল দিল্লিবাসী। দিল্লিতে বৈধ ভিসা ছাড়া বসবাস করার অভিযোগে ১৫ জন বিদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তার করা ব্যক্তিদের মধ্যে রয়েছেন ২ জন বাংলাদেশি, ১২ জন নাইজেরিয়ান এবং একজন আইভরি কোস্টের নাগরিক।

এই অভিযান চালানো হয় মূলত মোহন গার্ডেন এবং উত্তম নগর এলাকায়, যেখানে এই ব্যক্তিরা ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও বেআইনিভাবে অবস্থান করছিলেন। পুলিশের কাছে আগাম খবর ছিল, সেই ভিত্তিতেই তল্লাশি অভিযান চালানো হয়, আর তাতেই গ্রেপ্তার করা হয় ১৫ জনকে।

arrest

একজন সিনিয়র পুলিশ কর্মকর্তা জানান, "এইসব বিদেশি নাগরিকরা ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও দেশে অবস্থান করছিলেন, যা সম্পূর্ণ বেআইনি। আমরা তাদের চিহ্নিত করে একটি বিশেষ অভিযানের মাধ্যমে গ্রেপ্তার করি"।

গ্রেপ্তার করার পর তাদের দিল্লির নির্দিষ্ট একটি ডিটেনশন কেন্দ্রে পাঠানো হয়েছে এবং পরবর্তী তদন্ত ও যাচাইয়ের পর, বিদেশি আঞ্চলিক নিবন্ধন অফিস (FRRO) তাদের নির্বাসনের নির্দেশ জারি করেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিটি ব্যক্তির ভিসার নথিপত্র যাচাই করে দেখা হয়েছে এবং যথাযথ প্রমাণ পাওয়ার পরই FRRO নির্বাসনের সিদ্ধান্ত নিয়েছে। আইনি প্রক্রিয়া অনুযায়ী, এই সমস্ত বিদেশিদের দ্রুততর সময়ের মধ্যেই তাদের নিজ নিজ দেশে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

এর আগেও বেশ কয়েকবার দিল্লির বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশিদের আটক করেছে দিল্লি পুলিশ। কাঁটা তারের বেড়া পেড়িয়ে তারা এদেশে ঢুকেছিল। ভুয়ো নথিপত্র নিয়েই দীর্ঘদিন ধরে বসবাস করছিল তারা। আর এবার সেই তালিকায় জুড়ল বিদেশিরাও। পুলিশ সূত্রে আরও জানানো হয়েছে, ভবিষ্যতে এই ধরনের বেআইনি অনুপ্রবেশ ও অবস্থান রুখতে নিয়মিত নজরদারি ও অভিযান চালানো হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+