উত্তরপ্রদেশ : হেরে গিয়ে জয়ী প্রার্থীর মেয়েকে গণধর্ষণ, অপমানে আত্মঘাতী নাবালিকা

নয়াদিল্লি, ২৭ ডিসেম্বর : অখিলেশ যাদবের সরকারের আমলে নারী নিরাপত্তা ব্যবস্থা শিকেয় উঠেছে উত্তরপ্রদেশে। তারই আর একটি নিদর্শন সামনে এল গত বুধবার রাতে। [টাকা দিয়ে ধর্ষণের হাত থেকে বাঁচলেন যুবতী]

রাজনৈতিক শত্রুতার বলি হতে হল এক নাবালিকাকে। ভোটে হেরে গিয়ে জয়ী মহিলা প্রার্থীর নাবালিকা মেয়েকে গণধর্ষণ করল দুই অভিযুক্ত। ঘটনাটি ঘটেছে মির্জাপুর জেলায়।

উত্তরপ্রদেশ : হেরে গিয়ে জয়ী প্রার্থীর মেয়েকে গণধর্ষণ

এখানকার স্থানীয় ব্লকের নির্বাচনে জয়ী হয় নির্যাতিতার মা। এরপরই নাবালিকার উপরে নেমে আসে ঘৃণ্য অত্যাচার। গণধর্ষণ করা হয় তাকে। পুলিশে অভিযোগ জানাতে গেলে পুলিশ প্রথমে এফআইআর নেয়নি। এমনকী কোনও সাহায্য না করায়, অপমানে আত্মঘাতী হয়েছে একাদশ শ্রেণির ওই ছাত্রী।

আত্মঘাতী নাবালিকার মা জানান, পুলিশ তাঁদের কোনও অভিযোগই শুনতে চায়নি। পরে তাঁর মেয়ে আত্মঘাতী হওয়ার পরে পুলিশ ব্যবস্থা নেয়। এবং দুই অভিযুক্ত পাপ্পু বহেলিয়া ও বিন্দু বহেলিয়াকে গ্রেফতার করে।

পুলিশ রিপোর্ট অনুযায়ী, গত বুধবার রাতে ঘুমের মধ্যেই ছাত্রীকে অপহরণ করা হয় ও পরে তাকে ধর্ষণ করা হয়। বাড়ি ফিরে সে মাকে পুরো ঘটনা জানায় ও অপরাধীদের নামও বলে। তবে পুলিশি নিষ্ক্রিয়তার ফলে সে অপমানে আত্মঘাতী হয়।

এমন আরও খবর পড়ুন এখানে :

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+