লোকসভা নির্বাচনের মধ্যেই CAA-র অধীনে নাগরিকত্ব! ১৪ জনকে দেওয়া হল সার্টিফিকেট
সংশোধিত নাগরিকত্ব আইন পাশ হয়েছিল ২০১৯-এর শেষের দিকে। সেই সময় হিংসা ছড়িয়েছিল বাংলা-সহ কয়েকটি রাজ্যে। তারপর কোভিডের সংক্রমণ। গতবছরের শেষে মোদী সরকার জানিয়েছিল নির্বাচনের বিজ্ঞপ্তি জারির আগেই সিএএ রুলস জারি হয়ে যাবে। তা হয়েও ছিল। এবার সেই আইনের অধীন প্রথম নাগরিকত্ব দেওয়া হল ১৪ জনকে।
বাংলায় ভোটের প্রচারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারে বারে বলছেন, কেউ সিএএ-র জন্য আবেদন করবেন না। তাহলে যেটুকু আছে, তাও যাবে। পাল্টা বিজেপির তরফে দাবি করা হয়, কারও নাগরিকত্ব যাবে না। এই আইন নাগরিকত্ব দেওয়ার জন্য কারও নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্য নয়।

- সিএএ-র অধীনে ১৪ জনকে নাগরিকত্ব
এদিন বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে, সিএএ-র অধীনে ১৪ জনকে ভারতীয় নাগরিকত্বের শংসাপত্র দেওয়া হয়েছে। সিএএ রুলস জারি হওয়ার পরে প্রথমবারের জন্য এই নাগরিকত্ব দেওয়া হল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা নয়াদিল্লিতে কয়েকজন আবেদনকারীর হাতে নাগরিকত্বের শংসাপত্র তুলে দিয়েছেন। এব্যাপারে তিনি অভিনন্দন জানাতে গিয়ে সিএএ রুলসের বিষয়গুলি তুলে ধরেন।
ডিরেক্টর (সেনসাস অপারেশনস)-এর নেতৃত্বে দিল্লির ক্ষমতাপ্রাপ্ত কমিটি তদন্তের পরে ১৪ জন আবেদনকারীকে নাগরিকত্ব দেওয়ার সিদ্ধান্ত নেয়। ক্রমানুসারে আবেদনকারীদের নাগরিকত্বের সার্টিফিকেটও দেওয়া হয়। নাগরিকত্ব প্রদান অনুষ্ঠানে দেশের রেজিস্ট্রার জেনারেল-সহ অনেক সিনিয়র সরকারি আধিকারিক উপস্থিত ছিলেন।
- গত ১১ মার্চ থেকে কার্যকর
ভারত সরকার গত ১১ মার্চ সিএএ রুলস জারি করে। সেখানেই জানানো হয় কীভাবে নাগরিকত্ব পাওয়া যেতে পারে, তার প্রক্রিয়া। সেখানে বলা হয়, আবেদন করার পদ্ধতি কী হবে। আবেদন করার পরে জেলাস্তরের কমিটি সেইসব আবেদন ফরওয়ার্ড করবে। তারপর রাজ্যস্তরের কমিটি সেইসব আবেদনপত্র যাচাই করবে এবং নাগরিকত্ব প্রদানের ব্যবস্থা করবে।
The first set of citizenship certificates after notification of Citizenship (Amendment) Rules, 2024 were issued today. Union Home Secretary Ajay Kumar Bhalla handed over citizenship certificates to some applicants in New Delhi today. Home Secretary congratulated the applicants… pic.twitter.com/RBTYSreN9O
— ANI (@ANI) May 15, 2024
- কীভাবে নাগরিকত্ব পাবেন
সিনিয়র পোস্টাল সুপারিনটেনডেন্টদের নেতৃত্বে জেলাস্তরের কমিটি এব্যাপারে নথি যাচাই করছেন। আবেদনগুলির প্রক্রিয়া করার পরে জিএলসি ডিরেক্টর (সেনসাস অপারেশনস)-এর নেতৃত্বে রাজ্যস্তরের ক্ষমতাপ্রাপ্ত কমিটির কাছে আবেদনগুলি পাঠায়। এই আবেদনের প্রক্রিয়া পুরোপুরি অনলাইন পোর্টালের মাধ্যমে হচ্ছে।
ছটি ধর্মের মানুষের কাছে সুযোগ
সিএএ রুলস কার্যকর হওয়ার পরে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে আগত ছটি ধর্মের মানুষজন-( হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি এবং খ্রিস্টান) নাগরিকত্বের জন্য আবেদন করেছেন। উল্লিখিত দেশগুলি থেকে ধর্মীয় নিপীড়নের কারণে যাঁরা ২০১৪-র ৩১ ডিসেম্বরের মধ্যে ভারতে এসেছেন, তাঁরাই নাগরিকত্ব পাবেন।












Click it and Unblock the Notifications