চোখ উপড়ানো, জিভ কাটা, ১৩ বছরের দলিত কিশোরীকে গণধর্ষণ করে খুন উত্তরপ্রদেশে
চোখ উপড়ানো, জিভ কাটা, ১৩ বছরের দলিত কিশোরীকে গণধর্ষণ করে খুন উত্তরপ্রদেশে
দিল্লির পর এবার উত্তরপ্রদেশে ১৩ বছরের কিশোরীকে গণধর্ষণ ও নির্মমভাবে খুন করা হল। ঘটনাটি ঘটেছে শুক্রবার লক্ষ্মীপুর খেরি জেলায়। এই ঘটনায় পুলিশ ২ জন ব্যক্তিকে গ্রেফতার করেছে ওই গ্রাম থেকে। পরিবারের পক্ষ থেকে খোঁজাখুঁজির পর কিশোরীর দেহ পাওয়া যায় আখের ক্ষেত থেকে।

নির্মম অত্যাচার করা হয়েছে মেয়েটির ওপর
আক্রান্তের বাবা জানিয়েছেন তাঁর মেয়েকে গলা টিপে খুন করা হয়েছে। ওই কিশোরীর চোখ উপড়ে ফেলা হয়েছে এবং তার জিভও কেটে দেওয়া হয় বলে কিশোরীর বাবা অভিযোগ জানিয়েছেন। পুলিশ যেখানে এই ঘটনায় জড়িত হিসাবে ২ জনকে গ্রেফতার করে, আক্রান্তের আত্মীয়ের পক্ষ থেকে জানানো হয় যে এই ঘটনায় তিনজন জড়িত রয়েছে। মেরুদণ্ড-শীতল করে দেওয়ার মতো ঘটনা ঘটেছে শুক্রবার, ইশাননগর পুলিশ থানার অন্তর্গত এলাকায়, যেটি নেপাল সীমান্ত সংলগ্ন।

শুক্রবার দুপুর থেকে নিখোঁজ ছিল কিশোরী
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার দুপুর থেকে ওই কিশোরী নিখোঁজ বলে জানা গিয়েছে। সে দুপুর ১টা নাগাদ লক্ষ্মীপুর খেরি জেলার পাকারিয়া গ্রামে তার বাড়ি থেকে বের হয়। তার বাবা জানিয়েছে যে অনেকক্ষণ মেয়ে বাড়িতে না ফেরায় তার খোঁজ শুরু করে দেয় পরিবার। অনেক খোঁজাখুঁজির পর মেয়েটির দেহ পাওয়া যায় আখের ক্ষেতের মধ্যে। কিসোরীর বাবা জানিয়েছে যে তাকে ওড়না দিয়ে শ্বাসরোধ করে মেরে ফেলা হয়েছে। এরপর তার চোখ উপড়ে ফেলা হয়েছে এবং জিভ কেটে ফেলা হয়েছে। মেয়েটির ময়নাতদন্তের রিপোর্ট নিশ্চিত করে বলেছে যে কিশোরীর সঙ্গে যৌন নির্যাতন হয়েছে।

পুলিশ গণধর্ষণ ও খুনের মামলা দায়ের করেছে
পুলিশ গণধর্ষণ ও খুনের মামলা দায়ের করেছে অভিযুক্ত দু'জনের বিরুদ্ধে। জাতীয় সুরক্ষা আইনের ধারাও দায়ের করা হয়েছে তাদের বিরুদ্ধে।

নিন্দায় সরব বিরোধী দলের নেতা–নেত্রী
ই ঘটনায় সরব হয়েছে বহুজন সমাজ পার্টির প্রধান মায়াবতী। তিনি টুইটারে উত্তরপ্রদেশের বিজেপি সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন। ভীম সেনা প্রধান চন্দ্র শেখর আজাদ এই ঘটনায় দুঃখপ্রকাশ করে অভিযোগ জানিয়েছেন যে বিজেপি সরকাররে আমলে দলিতদের ওপর অত্যাচার বেড়ে গিয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের পদত্যাগ দাবি করেছেন।












Click it and Unblock the Notifications