স্কুলে আসতে দেরি! পিঠে ব্যাগ নিয়ে ছাত্রীকে এই কঠিন শাস্তি শিক্ষকের, তারপর মৃত্যু, কী ঘটেছিল? শোরগোল গোটা দেশে
মহারাষ্ট্রের ভাসাইয়ে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। ১৩ বছর বয়সী এক কিশোরীর মৃত্যু হল আজ। ৮ নভেম্বর স্কুলে দশ মিনিট দেরিতে পৌঁছানোর জন্য পিঠে স্কুলব্যাগ রেখে ১০০ বার কান ধরে উঠবস করতে বাধ্য করিয়ে ছিলেন শ্রেণী শিক্ষক। এই অভিযোগেই এক সপ্তাহ পর মৃত্যু হয় ওই কিশোরীর।

মেয়েটি স্কুলে ১০ মিনিট দেরিতে আসলে তার সঙ্গে আরও বেশ কয়েকজন ছাত্রকে তাদের শ্রেণী শিক্ষক শাস্তি দেন। মেয়েটির পরিবারের মতে, স্কুল থেকে ফিরেই মেয়েটির ঘাড় থেকে পিঠ পর্যন্ত তীব্র ব্যথা হচ্ছিল। পরে মেয়েটি তার মাকে জানায় যে সে অসুস্থ বোধ করছে। সন্ধ্যার মধ্যে তার অবস্থা আরও খারাপ হতে থাকে। মেয়েটির মা বলেন, স্কুল থেকে ফেরার পর শিশুটি নড়াচড়া করতে কষ্ট পাচ্ছিল এবং পিঠে প্রচণ্ড ব্যথা হচ্ছে বলে বলছিল।
কিন্তু সত্যিই কী এই কারণেই ঠিক একসপ্তাহ পরে মৃত্যু ঘটেছে ১৩ বছর বয়সী ওই কিশোরীর? প্রশ্নটি এখন তুঙ্গে।
স্কুলের একজন কর্মকর্তা, বিকাশ যাদব, এক সংবাদ সূত্রকে বলেছেন যে, ময়নাতদন্তে যদি নিশ্চিত হয় যে শাস্তি পাওয়ার পরেই মেয়েটির মৃত্যু হয়েছে অর্থাৎ শিক্ষকের দেওয়া শাস্তিই যদি সরাসরি মৃত্যুর কারণ হয়ে থাকে, তাহলে প্রতিষ্ঠানটি তার দায় নিতে রাজি। ভাসাইয়ের শিক্ষা প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা, পান্ডুরং গালাঙ্গে বলেছেন যে, কর্তৃপক্ষ সমস্ত প্রাসঙ্গিক তথ্য সংগ্রহ করছে।
স্থানীয় কর্তৃপক্ষ এখনও পর্যন্ত মৃত্যুর কারণ নিশ্চিত করেনি। পুলিশ এটিকে একটি দুর্ঘটনাজনিত মৃত্যুর প্রতিবেদনে নথিভুক্ত করেছে এবং ময়নাতদন্তের ফলাফলের জন্য অপেক্ষা করছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে তদন্ত শুরু হয়ে গিয়েছে।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications