হায়দ্রাবাদে স্কুলের বাথরুমে সন্তান প্রসব ১৩ বছরের কিশোরীর

হায়দ্রাবাদ, ১ ডিসেম্বর : স্কুলের মধ্যেই ১৩ বছরের এক কিশোরী কন্যা সন্তানের মা হল। নবম শ্রেণির ছাত্রীটি স্কুলের বাথরুমে সন্তান প্রসব করেছে। [যাবজ্জীবনের সাজা এড়াতে ১০ বছরে ১৩ বার গর্ভবতী]

চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে হায়দ্রাবাদের মাধাপুর শহরতলিতে। আদিবাসী এই কিশোরী স্কুলে গিয়েছিল। ক্লাস চলাকালীন পেটে অসম্ভব ব্যথা অনুভূত হয় তার। শিক্ষিকাকে জানালে তিনি তাঁকে বাথরুমে যাওয়ার নির্দেশ দেন। সেখানেই একটি মেয়ে সন্তানের জন্ম দেয় ওই কিশোরী। [সৎ বাবার হাতে ধর্ষিতা ১১ বছরের মেয়ে জন্ম দিল শিশুকন্যার]

হায়দ্রাবাদে স্কুলের বাথরুমে সন্তান প্রসব ১৩ বছরের কিশোরীর

সবচেয়ে আশ্চর্যের ওই শিক্ষিকা কেন, গোটা স্কুল, এমনকী ওই কিশোরীর পরিবারও এই গর্ভাবস্থার বিষয়ে অবগত ছিল না। এমনকী এই সময়ে পেট ফুলে থাকে। সেটাও সকলের নজর কীভাবে এড়িয়ে গেল তা নিয়ে স্বভাবতই প্রশ্ন উঠেছে। [৬০ বছর ধরে গর্ভবতী নবতিপর বৃদ্ধা]

মাধাপুরের সরকারি স্কুলে ছাত্রছাত্রী বাদে ২০ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন। স্কুল সূত্রে জানা গিয়েছে, কিশোরীটি ক্লাসের শেষ বেঞ্চে বসত। নিজের ব্যাগ দিয়ে পেট ঢেকে রাখত। ফলে গোটা বিষয়টি স্কুলের সকলের নজর এড়িয়ে গিয়েছে। [এক বছরে ৫০ জনকে গর্ভবতী করেছেন এই 'স্পার্ম ডোনর']

বাথরুমে সন্তান প্রসবের ঘটনা নজরে আসতেই কিশোরীর বাড়িতে ও পুলিশে খবর দেওয়া হয়। গত শনিবার ঘটনাটি ঘটলেও তা প্রকাশ্যে আসে সোমবার। মা ও মেয়েকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুজনেই সুস্থ রয়েছে।

প্রাথমিক তদন্তের পরে পুলিশ দীনেশ নামে এক যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। এই কিশোরীর সঙ্গে দীনেশের সম্পর্ক ছিল। তারই ফায়দা তুলে অভিযুক্ত যুবক এই কাণ্ড ঘটিয়েছে বলে মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+