গেম খেলতেই হঠাৎ মৃত্যু! কেন? কী এই 'সাডেন গেমার ডেথ সিন্ড্রোম'? ভয়ঙ্কর তথ্য প্রকাশ্যে
উত্তর প্রদেশের লখনউতে একটি মর্মান্তিক ঘটনা সামনে এসেছে। মোবাইল গেম খেলতে খেলতে বিবেক নামে ১৩ বছর বয়সী এক ছেলের মৃত্যু হয়েছে। ছেলেটির পরিবারের মতে, বিবেক ফ্রি ফায়ার গেম খেলতে আসক্ত ছিল। বুধবার, সে বাড়িতে একা ছিল এবং ক্রমাগত গেমটি খেলছিল।
বিবেকের বোনের মতে, যখন সে ঘরে ঢুকেছিল, তখন তার ভাই বিবেক বিছানায় শুয়ে তার মোবাইল ফোনে ফ্রি ফায়ার গেমটি খেলছিল।চিকিৎসকদের মতে, এটি হঠাৎ মৃত্যুর ঘটনা বলে মনে করা হচ্ছে, যেখানে একজন গেমার মোবাইল বা কম্পিউটারে গেম খেলার সময় হঠাৎ মারা যান।

ডাক্তারদের মতে, মোবাইল বা কম্পিউটারে গেম খেলার সময় হঠাৎ মৃত্যুকে 'সাডেন গেমার ডেথ সিন্ড্রোম' বলা হয়। এর সাথে কোনও আঘাত বা শারীরিক সংঘর্ষ জড়িত নয়। মার্কিন জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউটের গবেষণায় বিশ্বব্যাপী এমন ২৪ টি ঘটনা প্রকাশিত হয়েছে যেখানে মানুষ ক্রমাগত গেম খেলতে খেলতে মারা গেছে। এই মৃত্যুর মধ্যে একটি ১৯৯২ সালে হয়েছিল এবং বাকি ২৩ টি ২০০২ থেকে ২০২১ সালের মধ্যে ঘটেছিল। সাডেন গেমার ডেথ সিন্ড্রোম-এ মৃত্যুর শিকারদের মধ্যে বেশিরভাগই ছিলেন পুরুষ, যাদের বয়স ১১ থেকে ৪০ বছর এবং এনাদের মধ্যে বেশিরভাগই ছিলেন দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলি থেকে আসা।
গবেষণা অনুসারে, অনেকেই গেম খেলার সময় ঘন্টার পর ঘন্টা কোনোরকম নড়াচড়া না করে এক জায়গায় বসে থাকেন। এর ফলে রক্তচাপ এবং হৃদস্পন্দন বৃদ্ধি পায়, যা শরীরের উপর চাপ সৃষ্টি করে। অনেকেই এটা ভাবেন বা বিশ্বাস করেন যে এক টানা এভাবে না বসে ছোট বিরতি নিলেই কোনও সমস্যা হবে না, কিন্তু এটি সত্য নয়। কারণ এই ছোট বিরতি খুব বেশি প্রভাব ফেলে না।
আমেরিকার 'National Institute of Health'-এর গবেষণা অনুসারে, বিশ্বব্যাপী হঠাৎ গেমারদের মৃত্যুর প্রধান কারণগুলি হল ফুসফুসে রক্ত জমাট বাঁধা, মস্তিষ্কে রক্তক্ষরণ এবং হৃদস্পন্দনের ছন্দে ব্যাঘাত।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications