Gujarat Blast: প্রচণ্ড শব্দে বিস্ফোরণ, ঝলসে মৃত্যু ১৩ শ্রমিকের; ভয়াবহ ঘটনা গুজরাতে
Gujarat Blast: এ রাজ্যের দক্ষিণ ২৪ পরগনার ঢোলাহাটে যখন বাজি কারখানায় বিস্ফোরণে ৮ জনের মৃত্যুতে তোলপাড় কাণ্ড, তখন গুজরাতেও ঘটে গেল ভয়াবহ বিস্ফোরণ। গুজরাতের বানসকাঁথায় মঙ্গলবার সকালে বাজির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটে। সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, বিস্ফোরণে ঝলসে মৃত্যু হয়েছে কমপক্ষে ১৩ জনের। আহত হয়েছেন একাধিক। বিস্ফোরণের জেরে ছড়িয়ে পড়ে আগুন।
মঙ্গলবার সকাল পৌনে দশটা নাগাদ বিস্ফোরণের ঘটনা ঘটে বলে খবর। প্রচণ্ড শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। আরসিসি দিয়ে তৈরি গোটা স্ল্যাব বিস্ফোরণের জেরে ভেঙে পড়ে। বানসকাঁথার জেলাশাসক মিহির প্যাটেল জানান, বিস্ফোরণ স্থল থেকে মোট ১৩ জনের দেহ উদ্ধার হয়েছে। আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে ৪ জনকে। তবে তাদের অবস্থা স্থিতিশীল বলেই জানানো হয়েছে।

কারখানায় বাজি তৈরির সময়ই বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানান জেলাশাসক। কারখানা চত্বরেই আটকে পড়েন শ্রমিকরা। ধ্বংসস্তূপের নিচে ফেঁসে যান তারা। ফলে বিস্ফোরণে ঝলসে ঘটনাস্থলেই মৃত্যু হয় ৩ জন শ্রমিকের। সংবাদসংস্থা এএনআইকে দেওয়া প্রতিক্রিয়ায় জেলাশাসক জানান, "দেসা এলাকায় শিল্পতালুকে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। সঙ্গে সঙ্গে পৌঁছে আগুন আয়ত্তে আনে দমকলের কর্মীরা। ৪ জনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। ধ্বংসস্তূপের নিচে কেউ চাপা পড়ে আছেন কি না তা জানতে তল্লাশি চালানো হচ্ছে।"
স্থানীয় পৌরসভা থেকে দমকলের ইঞ্জিন পৌঁছয় আগুন নেভাতে। আগুন নিয়ন্ত্রণে এলেও পকেট ফায়ার নিয়ে উদ্বেগের কারণ রয়েছে। রাজ্যের তরফে ঘটনাস্থলে পাঠানো হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনীও। উদ্ধারকার্যে সহায়তা করছেন তারা।
মহকুমাশাসক নেহা পাঞ্চাল জানান, বিস্ফোরণের জেরে কারখানার একাংশ ভেঙে গিয়েছে। ওই ধ্বংস্তূপের নিচেই অনেকের আটকে থাকার আশঙ্কা রয়েছে। একই কথা জানান পুলিশ সুপার অক্ষয়রাজ মাকওয়ানা।
#WATCH | Gujarat | Explosion occurs in a factory in the industrial area in Deesa, Banaskantha district; Five workers dead, says Collector. pic.twitter.com/PYkmn4UVeW
— ANI (@ANI) April 1, 2025
প্রসঙ্গত, সোমবার রাতে দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমার ঢোলাহাটে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের জেরে প্রাণ গিয়েছে একই পরিবারের ৮ জন সদস্যের। মৃতদের মধ্যে চারজনই শিশু। বিস্ফোরণের জেরে সোমবার রাতেই মৃত্যু হয় বণিক পরিবারের সাত সদস্যের। মঙ্গলবার সকালে কলকাতার হাসপাতালে আহত অবস্থায় ভর্তি আরও এক সদস্যের মৃত্যু হয়।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications