নজরে অযোধ্যা, বিজেপির শাসিত ১২ রাজ্যের মুখ্যমন্ত্রী ঘুরে দেখবেন রাম মন্দির নির্মাণের কাজ

নজরে অযোধ্যা, বিজেপির শাসিত ১২ রাজ্যের মুখ্যমন্ত্রী ঘুরে দেখবেন রাম মন্দির নির্মাণের কাজ

চমকের পর চমক দিয়ে চলেছে যোগী সরকার। বারাণসীর পর এবার মন দিয়েছেন অযোধ্যার দিকে। আজ বিজেপি শাসিত ১২ রাজ্যের মুখ্যমন্ত্রীরা ঘুরে দেখবেন অযোধ্যার রামমন্দির নির্মাণের কাজ। সেই সঙ্গে এই প্রথম বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা অযোধ্যায় পা রাখবেন। সুপ্রিম কোর্টের নির্দেশিকার পর এই প্রথম বিজেপির সর্বভারতীয় সভাপতি অযোধ্যায় পা রাখবেন বলে জানা গিয়েছে। সবটাই উত্তর প্রদেশের বিধানসভা ভোটকে নজরে রেখে করা হচ্ছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

 অযোধ্যায় নজর

অযোধ্যায় নজর

বারাণসীর পর এবার নজরে অযোধ্যা। বিধানসভা ভোটের আগে অযোধ্যার রামমন্দির নির্মাণের কাজে গতি আনতে তৎপর যোগী সরকার। এই নিয়ে তোরজোর শুরু হয়ে গিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একাধিকবার নিজে অযোধ্যার রামমন্দির নির্মাণের কাজের গতি প্রকতি সম্পর্কে জানতে চেয়েছেন। ২০২৪-র লোকসভা ভোটের আগে েয উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচনেও বেশ ভাল মত প্রভাব ফেলবে অযোধ্যার রাম মন্দির তাতে কোনও সন্দেহ নেই। তাই এটা নিয়ে ভাল করে কাজ করতে চাইযে যোগী সরকার। অযোধ্যার রামমন্দির নির্মাণকে হাতিয়ার করেই এগোতে চাইছে মোদী সরকার তাতে কোনও সন্দেহ নেই।

১২ রাজ্যের মুখ্যমন্ত্রী অযোধ্যায়

১২ রাজ্যের মুখ্যমন্ত্রী অযোধ্যায়

আজ ১২ রাজ্যের মুখ্যমন্ত্রী রয়েছেন অযোধ্যায়। তাঁরা ঘুরে দেখবেন অযোধ্যার নির্মাণের কাজ। গতকালই েসখানে পৌঁছে গিয়েছেন ১২ রাজ্যের মুখ্যমন্ত্রী। রয়েছেন হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ, অসম, মনিপুর, ত্রিপুরা, গুজরাত, হরিয়ানা, গোয়া, বিহার, নাগাল্যান্ড এবং অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রীরা। প্রসঙ্গত উল্লেখ্য যে ৫ রাজ্যের বিধানসভা ভোট রয়েছে ২০২২ সালে তার মধ্যে পাঞ্জাব ছাড়া সব রাজ্যের মুখ্যমন্ত্রীরাই উপস্থিত রয়েছে অযোধ্যায়। এই প্রথম তাঁরা ঘুরে দেখবেন অযোধ্যা মন্দিরের নির্মাণ কাজ। মঙ্গলবারই ১২ রাজ্যের মুখ্যমন্ত্রী পৌঁছে গিয়েছিলেন বারাণসীতে। সেখানে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর সঙ্গে বৈঠকের পরেই আজ অযোধ্যা পরিদর্শন করবেন তাঁরা।

তরুপের তাস অযোধ্যা

তরুপের তাস অযোধ্যা

২০১৯-র লোকসভা ভোটে বিজেপির বিপুল জয়ের পর বড় ঐতিহাসিক সিদ্ধান্ত শুনিয়েছিল সুপ্রিম কোর্ট। অযোধ্যায় মন্দির নির্মাণের ঐতিহাসিক রায় শুনিয়েছিল সুপ্রিম কোর্ট। তারপরেই জল্পনার পারদ চড়তে শুরু করে। কাজেই উত্তর প্রদেশ বিধানসভা ভোটে যে অযোধ্যার রামমন্দির নির্মাণের কাজ গতি আনার মরিয়া চেষ্টা চালাচ্ছে যোগী সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে অযোধ্যার রামমন্দির নির্মাণের কাজ নিয়ে খোঁজ খবর নিতে শুরু করে দিয়েছেন। এই ১২ রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে এসে অযোধ্যার রামমন্দির নির্মাণের কাজ দেখানোর নেপথ্যেও যে বড় রাজনৈতিক সমীকরণ রয়েছে যোগী সরকারের তাতে কোনও সন্দেহ নেই।

বারাণসীর চমক

বারাণসীর চমক

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০১৯ সালের লোকসভা ভোটের আগে বারাণসীকে বিশ্বনাথ মন্দিরের করিডরের প্রকল্পের সূচনা করেছিলেন। আর তার পরে ঠিক ২০২২-র উত্তর প্রদেশের বিধানসভা ভোটের আগে এই করিডরের উদ্বোধন করেছেন। পুরোটাই রাজনৈতিক অঙ্ক কষে বলে মনে করছে রাজনৈতিক মহল। বারাণসীতে বিশ্বনাথ করিডরের উদ্বোধনে চমকের পর চমক গিয়েছেন মোদী। ক্রুজে গঙ্গাবক্ষে সফর, গঙ্গায় ডুব দিয়ে স্নান সেরে বিশ্বনাথ মন্দিরে পুজো করেন তিনি। তারপরে বিরোধীদের বার্তা দিয়েছেন মোদী। তিনি বলেছেন কাশীতে একটাই সরকার। তিনি ডমরুধারী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+