‘মহাকুম্ভে নিখোঁজ এখনও ১০০০ জন’, ফের যোগী সরকারের ব্যর্থতা সবার সামনে তুলে ধরলেন অখিলেশ
সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব প্রয়াগরাজে অনুষ্ঠিত মহাকুম্ভ মেলাকে কেন্দ্র করে উত্তরপ্রদেশ সরকারের ভূমিকা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছেন। তিনি দাবি করেছেন, মহাকুম্ভের পর প্রায় ১,০০০ হিন্দু এখনও নিখোঁজ, কিন্তু সরকার তাঁদের সন্ধানের জন্য যথাযথ ব্যবস্থা এখনও নেয়নি।
"কোথায় গেল ১,০০০ জন মানুষ?" এদিন এমনই প্রশ্ন তুলেছেন অখিলেশ যাদব। অখিলেশের দাবি, মহাকুম্ভ মেলার বিশাল জনসমাগমের পর প্রায় ১,০০০ জন নিখোঁজ রয়েছেন, কিন্তু প্রশাসন এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নিচ্ছে না। তাঁর কথায়, "বিজেপির অন্তত নিখোঁজদের পরিবারের পাশে দাঁড়ানো উচিত। কিন্তু তারা শুধুই চোখ বন্ধ করে বসে আছে"।

অখিলেশ অভিযোগ করেন, উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীরা শুধু পার্কিং ও অন্যান্য গৌণ বিষয়ে ব্যস্ত ছিলেন, কিন্তু জননিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছেন। তিনি প্রশ্ন তুলেছেন, কেন্দ্র থেকে উত্তরপ্রদেশ সরকার মহাকুম্ভের জন্য কত বাজেট পেয়েছে, তা প্রকাশ করা উচিত।
প্রসঙ্গত, একদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাকুম্ভের প্রশংসা করে বলেন, "মহাকুম্ভ ভারতের জাতীয় চেতনা ও ঐক্যের প্রতীক। এটি রাম মন্দিরের পবিত্রতার সমান মর্যাদা বহন করে। এই মহাসমাবেশ ভারতের আত্মবিশ্বাস এবং ক্রমবর্ধমান শক্তির প্রতিফলন"। তবে, বিরোধীরা অভিযোগ করেছেন যে মোদী তাঁর বক্তৃতায় নিখোঁজদের বিষয়টি একবারও উল্লেখ করেননি।
এই প্রসঙ্গে রাহুল গান্ধী কটাক্ষ করে বলেন, "প্রধানমন্ত্রী কুম্ভের ঐতিহ্য নিয়ে অনেক কিছু বললেন, কিন্তু যাঁরা প্রাণ হারালেন বা নিখোঁজ হলেন, তাঁদের জন্য একটি শব্দও খরচ করলেন না!" তারপর লোকসভার স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে রাহুল বলেন, "এলওপিকে বক্তব্য রাখার সুযোগই দেওয়া হয়নি। এটি কি নতুন ভারত?"
আপাতত, মহাকুম্ভ শেষ হওয়ার এক মাস হতে চললেও এখনও বিতর্ক যেন শেষ হয়নি এই মহান ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে। আর তার মধ্যে নতুন করে অখিলেশ যাদবের এই মন্তব্য যেন বিতর্কের মাত্রা আরও বাড়াল বলেই মনে করা হচ্ছে।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications