১০০ দিনে ২৮০০ কিমিও বেশি রাস্তা হেঁটে কতটা সফল রাহুল? কী বলছে কংগ্রেস নেতারা
১০০ দিন সম্পন্ন করে ফেলল কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা! আর দীর্ঘ সময়ে ২৮০০ কিমিও বেশি রাস্তা হেটে ফেলেছেন রাহুল গান্ধী। শুধু তাই নয়, ৭ রাজ্যের মধ্যে দিয়ে ক্রমশ এগিয়েছে এই যাত্র।
100 Days Of Bharat Jodo Yatra: ১০০ দিন সম্পন্ন করে ফেলল কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা! আর দীর্ঘ সময়ে ২৮০০ কিমিও বেশি রাস্তা হেটে ফেলেছেন রাহুল গান্ধী। শুধু তাই নয়, ৭ রাজ্যের মধ্যে দিয়ে ক্রমশ এগিয়েছে এই যাত্র।
যার মধ্যে তামিলনাড়ু, কেরল, কর্নাটক, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, মহারাষ্ট্র এবং মধ্যে প্রদেশ রয়েছে। এই মুহূর্তে অষ্টম্ রাজ্যে পৌঁছে গিয়েছে রাহুল গান্ধীর ভারত জড়ো যাত্রা। ভারত জোড়ো যাত্রার ১০০ তম দিনটি আজ শুক্রবার খুবই গুরুত্বপূর্ণ। বিজয় দিবস হিসাবে কংগ্রেস এইদিনটিকে মনে করে।
Rajasthan | Today this yatra has completed 100 days & it has turned out to be a huge success. Common people are now realizing the real face of Rahul Gandhi & that is why BJP is now in great difficulties: Congress MP KC Venugopal pic.twitter.com/zkmfcTAiuc
— ANI (@ANI) December 16, 2022

সাংবাদিকদের মুখোমুখি হবেন রাহুল গান্ধী
১০০ দিনের যাত্রা শেষ হওয়ার আজই সাংবাদিকদের মুখোমুখি হবেন রাহুল গান্ধী। জয়পুরে সাংবাদিক বৈঠক করার কথা রয়েছে তাঁর। আর সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি দীর্ঘ যাত্রার অভিজ্ঞতাও শেয়ার করবেন। সঙ্গে যাত্রার নতুন একটি থিম সঙ্গ লঞ্চ করা হবে। এই থিম সং-এর গীতিকার গুলজার, সুরকার বিশাল ভরদ্বাজ, গায়ক সুখবিন্দর সিং। আর তা নিয়েই চলছে সাজো সাজো রব।

দীর্ঘ তিনমাসের যাত্রা পথে একাধিক বিতর্ক
সামনেই লোকসভা নির্বাচন। আর সেই নির্বাচনের আগে রাহুল গান্ধীর এই যাত্রা খুবই গুরুত্বপূর্ণ। তবে কন্যাকুমারী থেকে কাশ্মীর দীর্ঘ এই পদযাত্রাতে একাধিক বিতর্ক সামনে এসেছে। কখনও রাহুল গান্ধীর দাঁড়ি নিয়ে আক্রমণ শানিয়েছে শাসক। পাশাপাশি জামা কাপড় নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। এমনকি থাকার জায়গা নিয়েও প্রশ্ন তুলেছেন কেউ কেউ। বিশ্লেষকরা বলছেন, দীর্ঘ এই যাত্রা পথে শাসক সহ সবার নজর তাঁর দিকে কাড়তে কার্যত সমর্থ হয়েছেন রাহুল গান্ধী। যা খুবই গুরুত্বপূর্ণ।

নির্বাচনী লাভ পাওয়া যাবে?
কিছু রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই পদযাত্রার পিছনে সুনির্দিষ্ট কোনও উদ্দেশ্যে থাকা ছিল। অন্তত গুজরাত নির্বাচনের ধাক্কা খাওয়ার পর এমনটাই প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও হিমাচল প্রদেশে বড় জয় পেয়েছে কংগ্রেস। তবে এই যাত্রার প্রভাব কতটা পড়ল তা আগামীদিনে স্পষ্ট হবে বলেও মনে করা হচ্ছে। শুধু তাই নয়, ২০২৩ সালে কর্নাটক, মধ্যপ্রদেশ এবং রাজস্থান নির্বাচন হবে। ফলে এই তিন রাঝ্যে কংগ্রেসের ফল কি হয় সেদিকেই নজর সবার।
তবে কংগ্রেস নেতা বেনুগোপালের মতে, রাহুলের এই ভারত জড়ো যাত্রা ১০০ শতাংশ সফল হয়েছে। দেশের মানুষ বুঝেছি আগামীদিনের মুখ রাহুল গান্ধীই। আর তা বিজেপির কাছে বড় কঠিন হবে বলেও মত কংগ্রেস নেতার।
यहां चल रहे हर शख्स की अपनी एक कहानी है, अपनी एक पहचान है, अपना आत्मसम्मान है। हम उसी पहचान और सम्मान की रक्षा के लिए मीलों चल रहे हैं और मीलों चलेंगे।
— Congress (@INCIndia) December 15, 2022
इसी लक्ष्य को लिए आज #BharatJodoYatra मीणा हाईकोर्ट से शुरू होकर गिरिराज धरण मंदिर तक जाएगी।
साथ आइए, देश आपके इंतज़ार में है। pic.twitter.com/RodJFgwdvU












Click it and Unblock the Notifications